পুলিশ পরিচয়ে রাজধানীতে চাঁদাবাজি, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে দুই জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশের সাব-ইন্সপেক্টর।
র্যাব-৪ জানায়, গত সোমবার (৮ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানাধীন ধানক্ষেত মোড় এলাকায় অভিযান চালিয়ে চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান ও তার সহযোগী জসিম উদ্দিনকর গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পুলিশ আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
চাকরিচ্যুত পুলিশের পরিচয় দেওয়া সাজ্জাদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)। ২০২৩ সালে সাভারের ধামরাই এলাকায় মাইক্রোবাসে চাঁদাবাজির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়। এরপর থেকেই সে সহযোগীদের নিয়ে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।