ফৌজদারি বিচারব্যবস্থায় যেসব সংস্কার আনল আইন মন্ত্রণালয়
নিজস্ব সংবাদদাতা:
ফৌজদারি বিচারব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এসব সংস্কারের অংশ হিসেবে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের নেমপ্লেট ও পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধান উপদেষ্টার অনলাইন পেজে প্রকাশিত ‘আইন মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১’ শিরোনামের এক ফটোকার্ডে এসব তথ্য জানানো হয়।
ফটোকার্ডে উল্লেখ করা হয়-
গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারকৃতের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।
মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।
মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।
সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে।
সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরি করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।