বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না -ছারছীনা পীর
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর আমির ছারছীনার পীর মাও. আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, বাংলাদেশ নিয়ে গভীর ষড়য়ন্ত্র হচ্ছে। তবে এ দেশ নিয়ে যত যড়যন্ত্রই হউক না কেনো কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বাংলাদেশে অনেক অলি আউলিয়া ঘুমিয়ে আছেন। তাদের দোয়া তাওয়াজ্জু বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা রাজনীতি করি না তার মানে এই না আমরা ইসলাম চাই না। যারা রাজনীতি করে আমরা তাদের বিপক্ষে নই।
ছারছীনার পীর সাহেব বলেন, এদেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের দাওয়াতের মাধ্যমে, কোনো রাজনীতিকের হাত ধরে আসেনি। আমরা রাজনীতি করি না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ দিয়ে সঠিক পথে পরিচালনা করতে পারি। পাকিস্তান আমলে ছারছীনা দরবারে প্রেসিডেন্ট আইযুব খান গিয়েছিলেন। তখন তার সাথে যে সৈনিকরা গিয়েছিলেন তাদের পরনে ছিল হাফপ্যান্ট। এজন্য অনেক সৈনিক মুসলমান হওয়ার পরও সেদিন জুম্মার নামাজ পড়তে পারেননি। এ বিষয়টি লক্ষ্য করে সে দিন ছারছীনার পীর সাহেব আইয়ুব খানকে বলেছিলেন সৈনিকদের হাফপ্যান্টের বদলে যেন ফুলপ্যান্টের ব্যবস্থা করা হয়। এরপর আইয়ুব খান সে দিন থেকে সৈনিকদের ফুলপ্যান্ট পরার আদেশ জারি করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেন, ছারছীনার পীর সাহেব সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করিয়েছেন। প্রেসিডেন্ট এরশাদের সময় ছারছীনার পীর সাহেবের কথায় রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে এবং রোববারের পরিবর্তে সাপ্তাহিক ছুটি জুমুয়াবার করা হয়েছে। খ্রিস্টানদের ধর্মীয় চিহ্ন রেডক্রস থেকে নাম পাল্টিয়ে আন্তর্জাতিক সংস্থার নাম বাংলাদেশে রেডক্রস করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতে প্রতিদিন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, তাদের সঙ্গে জামাত আঁতাত করতে চায়’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফারাক্কা বাঁধে কমেছে পদ্মার গভীরতা, বেড়েছে চর ও বালু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)