‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা আমেরিকার ওপর নির্ভর করছে’
রাঙামাটি সংবাদদাতা:
‘আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের (ত্রয়োদশ সংসদ) ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে চিঠি দিয়েছে। চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে- আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না! কেননা আমেরিকা কী চায় তার ওপরই সবকিছু নির্ভর করছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ঊষাতন এসব কথা বলেছে।
সে আরও বলেছে, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এখন বিশ্বের পরাশক্তি। তাদের এখন দৃষ্টি পড়েছে বঙ্গোপসাগরের দিকে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের বঙ্গোপসাগর ও মিয়ানমারের প্রতি দৃষ্টি পড়েছে। তাই এখন আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।