ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে পিছু হটলো জার্মানি
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে আগের অবস্থান থেকে পিছু হটেছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান। সে বলেছে, তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা বার্লিনের নেই। গত জুমুয়াবার পশ্চিম তীর সফরকালে এ কথা জানায় সে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের শেষ ধাপের অংশ। এখনই সেই পথে হাঁটার সময় নয়।
এ বক্তব্য জার্মানির আগের অবস্থানের সঙ্গে দৃশ্যত ভিন্ন। সফরের আগেই ইয়োহান ইঙ্গিত দিয়েছিলো, সন্ত্রাসী ইসরায়েলের একতরফা পদক্ষেপের জবাবে জার্মানি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তেল আবিব।
সন্ত্রাসী ইসরায়েলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-এ লিখেছিলো, হলোকস্টের ৮০ বছর পর জার্মানি আবার নাৎসিবাদের পৃষ্ঠপোষকতায় ফিরেছে।
বার্লিনের এ অবস্থান বদলের পেছনে রয়েছে জার্মানির ঐতিহাসিক দ্বিধা। একদিকে সন্ত্রাসী ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দায়বদ্ধতা। অন্যদিকে আন্তর্জাতিক চাপ যা সন্ত্রাসী ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে চায়।
গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানায় সন্ত্রাসী ইয়োহান। সে বলেছে, গাজায় মানবিক বিপর্যয় এখনই বন্ধ হওয়া দরকার। জাতিসংঘের মাধ্যমে সহায়তা বিতরণ দীর্ঘদিন ধরে কার্যকর ছিলো, তা আবারও শুরু করতে হবে বাধাহীনভাবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানায়, গাজায় রুটির দোকান, স্যুপ রান্নার কেন্দ্র এবং একটি ফিল্ড হাসপাতালের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিতে অতিরিক্ত ৫০ লাখ ইউরো সহায়তা দেবে জার্মানি।
একদিকে ফিলিস্তিনের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে (সন্ত্রাসী ইসরায়েলকে আর্থিক, সামরিকসহ সার্বিক সহযোগিতা করে) আবার ফিলিস্তিন ইস্যুতে মায়াকান্না করছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান। তার এই বক্তব্য দ্বিচারিতামূলক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)