ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে -রুশ রাষ্ট্রদূত
ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমারা ডাবল স্ট্যান্ডার্ড নিয়েছে বলে মন্তব্য করেছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মান্তিতস্কি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সে এ কথা বলে।
রাষ্ট্রদূত বলে, তারা (পশ্চিমা দেশগুলো) ইউক্রেন ইস্যুতে অনেক সোচ্চার, গাজায় গণহত্যা নিয়ে নিশ্চুপ রয়েছে। তবে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ ও রাশিয়া একই মনোভাব পোষণ করে থাকে।
আরও বলে, আমরা জানতে পেরেছি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। তবে এ নিয়ে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।