ফিলিস্তিনে ‘যুদ্ধ বন্ধে’ যুক্তরাষ্ট্রকে যেসব প্রস্তাব দিল বিন সালমান
ইসরাইলের নৃশংস সামরিক অভিযান অবিলম্বে বন্ধে যুক্তরাষ্ট্রকে কাজ করার আহবান জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান।
মঙ্গলবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ফোন করলে এ আহবান জানান তিনি। গাজা হামলায় অসংখ্য বেসামরিক মানুষকে হত্যার পরিপ্রেক্ষিতে সামরিক উত্তেজনা নিয়ে দুই নেতার কথা হয়।
হামাসের ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ শুরু হয়েছে, তা বন্ধে উপায় খোঁজার ওপর গুরুত্ব দেন তারা। যে কোনোভাবে বেসামরিক জনগণকে টার্গেট করা, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্বার্থে হামলা এড়ানোর পথ খোঁজার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ক্রাউন প্রিন্স বিন সালমান।
কারণ এতে সেখানকার সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। তারা বাস্তুচ্যুত হতে বাধ্য হন।
ক্রাউন প্রিন্স এ সময় সব পক্ষকে শান্ত থাকার, উত্তেজনা বন্ধ করার এবং পরিস্থিতির যাতে আরও অবনতি না হয়, সেই আহবান জানান। কারণ এসব বিষয় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে।
এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইন অনুসরণের আহবান জানান, গাজার অবরোধ তুলে নেওয়া, সেখানে মৌলিক সেবা সুরক্ষার দাবি এবং মানবিক মেডিকেল সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলেন।
ফিলিস্তিনি মানুষ যাতে তাদের বৈধ অধিকার ফিরে পান এবং এ ক্ষেত্রে ব্যাপক শান্তি অর্জন করা যায়, এমন শান্তিপূর্ণ পথ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন ক্রাউন প্রিন্স।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।