ফিলিস্তিনে মানবিক সহায়তা চালাতে দেয়ার আহ্বান জাতিসংঘের
গাজায় চতুর্থ দিনের মতো ইসরায়েলি বিমান হামলা চলমান রয়েছে। ইসরাইলি নৃশংস হামলায় এ পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। খাবার ও পানিসহ জরুরি পরিসেবা বন্ধ করে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে ফিলিস্তিনীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালাতে দেওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জানা যায়, বিরতিহীনভাবে বিমান হামলার পাশাপাশি এবার পানি, খাবার, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। শহরজুড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্কিত মানুষের আহাজারি।
পরিস্থিতি নিয়ে বুধবার কায়রোতে জরুরি বৈঠকে বসছেন আরবলীগের পররাষ্ট্রমন্ত্রীরা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, হামাসের হামলার জবাবে তাদের পদক্ষেপ কেবল শুরু হয়েছে। সে হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে বদলে দেবে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। পাশাপাশি তারা হুমকি দিয়েছে, নিরীহ গাজাবাসীর ওপর হামলা হলে উত্তরে তারা জিম্মি ইসরায়েলিদের হত্যা করবে।
ভূমধ্যসাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইসরায়েল উপকূলের দিকে যাচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠার জন্য আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান।
গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলা থামাতে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দ্রুত কোনো পদক্ষেপ না নেয়া হলে গাজায় চরম মানবিক বিপর্যয় শুরু হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।