ফার্মেসিগুলোতে তীব্র স্যালাইন সংকট
চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় রাজধানীর ছোট থেকে বড় সব ধরনের ফার্মেসিতে চলছে তীব্র স্যালাইন সংকট। অসৎ সিন্ডিকেট এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, দেশে স্যালাইনের ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণে স্যালাইন দেশে উৎপাদন হচ্ছে এবং বিদেশ থেকেও আমদানি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, টিবি হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও প ুনর্বাসন প্রতিষ্ঠানের আশেপাশের ফার্মেসিগুলোতে স্যালাইন সংকটের চিত্র পাওয়া গেছে।
স্যালাইন সংকটের বিষয়ে জানতে চাইলে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. লেলিন চৌধুরী বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণে স্যালাইন উৎপাদিত হচ্ছে। কিন্তু রোগীর স্বজনরা কিনতে গেলে স্যালাইন পান না। আমাদের সন্দেহ হচ্ছে, একটি সিন্ডিকেট চক্রান্ত করে স্যালাইনের সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক নূরুল আলম এই বিষয়ে বলেন, কিছু দিন আগে স্যালাইনের যে সংকট ছিল, সেটা এখন কেটে গেছে। এখন স্যালাইনের কোনো সংকট নেই। আমাদের স্থানীয় উৎপাদন আছে প্রতিদিন ১ লাখ ৯০ হাজার ব্যাগ। পাশাপাশি ২০ লাখ ব্যাগ আমদানি করা হয়েছে। কোনো অসৎ ব্যবসায়ী কারসাজি করলে আইনে তাকে তাৎক্ষণিক দুই লাখ টাকা জরিমানা করার বিধান আছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।