ফিলিস্তিনে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গেল বুধবার পশ্চিম তীরের প্রাচীন শহর নাবলুসে এক অভিযান শুরু করে ইহুদীবাদী ইসরায়েলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ বলছে এই অভিযানে অন্তত ১১ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে নাবলুসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি।
এর আগে গত মাসে পার্শ্ববর্তী জেনিন শহরে অনেকটা একই রকম অভিযানে ১০ ফিলিস্তিনি মারা যায়।
ফিলিস্তিনিরা জানায়, অস্ত্রহীন তরুণ যুবকদের বিরুদ্ধে ধরপাকড় চালায় ইহুদী ইসরাইলী সেনারা। পালাতে গিয়ে গুলির শিকার হন ফিলিস্তিনি তরুণরা। অনেককে মাটিতে লুটিয়ে পড়তেও দেখা যায়।
নাবলুসের ফ্যাকশনাল কোঅর্ডিনেশন কমিটির কোঅর্ডিনেটর নাসর আবু জাইশ বলেন, ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ বিদ্বেষমূলক দখল ও চরম ডানপন্থি সরকার নাবলুস এবং পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
অভিযানে নিহতদের অনেকে বেসামরিক নাগরিক। ১৬ বছরের কিশোর থেকে শুরু করে ৭১ বছরের বৃদ্ধও রয়েছেন নিহতের তালিকায়। তাদের শেষকৃত্যে মানুষের ঢল নামে। হাজারো মানুষ শোক জানান। ফাঁকা গুলি ছুড়ে প্রতিবাদও করেন।
ইসরায়েলের এমন অভিযানে এই বছর বেসামরিক ও সশস্ত্র গোষ্ঠী মিলিয়ে ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হলো। এছাড়া ইসরায়েলিদের লক্ষ্য করে ফিলিস্তিনিদের হামলায় এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন।
সব মিলিয়ে পরিস্থিতি যেভাবে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে তা কথিত শান্তি প্রতিষ্ঠার যে চেষ্টা সেটাতে যেন ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












