ফিলিস্তিনের সমর্থনে ইরান-ইরাক-লেবানন-ইয়েমেনের সামরিক মহড়া
আল ইহসান ডেস্ক:
তিন হাজার যুদ্ধজাহাজ এক হয়ে ফিলিস্তিনিদের পক্ষে মহড়া দিয়েছে। সাহসী উদ্যোগটি নিয়েছে ইরান, ইরাক, লেবানন এবং ইয়েমেন।
যৌথ নৌ মহড়া করে গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি শক্তিশালী সমর্থন প্রকাশ করেছে চার মুসলিম দেশ।
পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাস্পিয়ান সাগর জুড়ে ওই যৌথ মহড়া শুরু হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ওই মহড়ায় তিন হাজার ভারী ও হালকা জাহাজ অংশ নেয়। আইআরজিসি নৌবাহিনীর শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, রইস আলী দেলওয়ারি যুদ্ধজাহাজ এবং তারেক-ক্লাশ ক্ষেপণাস্ত্র ছোড়ার স্পিড বোট ওই যৌথ মহড়ায় দেখা গেছে।
তাংসিরি আরও জানান, ওই কুচকাওয়াজের মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের নৌ সক্ষমতা পুরো পৃথিবীকে দেখিয়ে দেওয়া। নিপীড়ক ইসরায়েলি শাসনব্যবস্থার প্রতি একটি কড়া বার্তা দেওয়ার উদ্দেশ্যেও মহড়াটি চালানো হয়েছে। সেখানে ফিলিস্তিনের পতাকা দেখানো হয়। পারস্য উপসাগরে ইসরায়েলের পতাকা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।