ফিলিস্তিনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে তালা ঝুলিয়ে দিল ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী
পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের সমস্ত দরজায় তালা লাগিয়ে দিয়েছে দখলার ইসরায়েলি কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দখলদারদের কর্মকা- একটি বিপজ্জনক পদক্ষেপ, যার লক্ষ্য ইব্রাহিমি মসজিদ, এর করিডোর, উঠোন, কক্ষ এবং অভ্যন্তরীণ ও বহিরাগত দরজার ওপর মন্ত্রণালয়ের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে ক্ষুণœ করা।
ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মোয়াতাজ আবু স্নেইনেহ জোর দিয়ে বলেন, মসজিদের অভ্যন্তরে সমস্ত কবর এবং সম্পদ ইসলামী ওয়াকফের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত, যার সার্বভৌমত্ব এবং আইনি এখতিয়ার রয়েছে।
তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েলি কর্মকা- এই স্থানগুলোর পবিত্রতার ওপর একটি স্পষ্ট এবং গুরুতর আক্রমণ, যা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।