ফিলিস্তিনি সংবাদ প্রচারে বাধা দিচ্ছে ফেইসবুক এরপরেও কী বিশ্ব মুসলিম ফেইসবুক বয়কট করবে না?
, ১৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯২ শামসী সন , ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৭পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
দখলদার, বর্বর ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে ফেইসবুক ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট দর্শক ও পাঠকদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ফিলিস্তিনি কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করছে।
ফিলিস্তিনি সাংবাদিকেরা বলছেন, তাদের কনটেন্টের ওপর ‘ছায়া নিষেধাজ্ঞা’ জারি করেছে মেটা। এই অভিযোগ অনুসন্ধানে ফিলিস্তিনের ২০টি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের ফেইসবুক পেজের তথ্য পর্যালোচনা করেছে বিবিসি। দেখা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ফেইসবুকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর পাঠক সম্পৃক্ততা ৭৭ শতাংশ কমে গেছে।
উদাহরণস্বরূপ, প্যালেস্টাইন টিভির ৫৮ লাখ ফলোয়ার থাকলেও তাদের কনটেন্ট এখন আগের তুলনায় ৬০ শতাংশ কম মানুষের কাছে পৌঁছাচ্ছে। প্যালেস্টাইন টিভির সাংবাদিক তারিক জিয়াদ জানিয়েছেন, তাদের পোস্টগুলোর মানুষের কাছে পৌঁছানো প্রায় বন্ধ হয়ে গেছে।
একই সময়ে ২০টি দখলদার, বর্বর ইসরায়েলি সংবাদমাধ্যমের ফেইসবুক পেজের সম্পৃক্ততা পরীক্ষা করেছে বিবিসি। এতে দেখা গেছে, যুদ্ধ-সংক্রান্ত কনটেন্ট প্রকাশের পরও এসব পেজের পাঠক সম্পৃক্ততা প্রায় ৩৭ শতাংশ বেড়েছে।
এর আগেও ফিলিস্তিনি নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো মেটার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। ২০২১ সালের এক স্বাধীন প্রতিবেদনে বলা হয়েছিল, মডারেটরদের আরবি ভাষাজ্ঞান সীমিত হওয়ায় নিরীহ শব্দ ও বাক্যাংশকে আক্রমণাত্মক হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।
তবে ৩০টি অন্য আরবি সংবাদমাধ্যমের (যেমন স্কাই নিউজ অ্যারাবিয়া ও আল-জাজিরা) ফেইসবুক পেজের বিশ্লেষণে দেখা গেছে, এসব পেজের পাঠক সম্পৃক্ততা গড়ে ১০০ শতাংশ বেড়েছে।
বিবিসির হাতে আসা মেটার ফাঁস হওয়া নথি ও সাবেক কর্মীদের বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের পর ইনস্টাগ্রামের অ্যালগরিদমে এমন পরিবর্তন আনা হয়, যা ফিলিস্তিনিদের কনটেন্ট মডারেশনে আরও কঠোরতা সৃষ্টি করে।
মেটার এক প্রকৌশলী জানান, ফিলিস্তিনি কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ভেতরে উদ্বেগ তৈরি হয়।
মেটার এক মুখপাত্র বিবিসিকে বলে, ‘আমরা কিছু ভুল স্বীকার করছি। ’ মেটা আরও জানিয়েছে, দখলদার, বর্বর ইসরায়েল-হামাস যুদ্ধের শুরুর সময় নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে। তবে সংশোধনের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা।
গাজায় যুদ্ধের কারণে বহিরাগত সাংবাদিকদের প্রবেশ সীমিত থাকায় ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয়ে উঠেছে। কিন্তু ফেইসবুকের এই নিয়ন্ত্রণ তাদের কণ্ঠস্বর আরও স্তব্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের পক্ষের সাংবাদিকেরা।
সঙ্গতকারণেই ফেইসবুক ব্যবহারকারী বিশ্ব মুসলিমের উচিৎ ঈমানী চেতনা নিয়ে নিজের বিবেককে প্রশ্ন করা- যে সন্ত্রাসী বর্বর ইহুদীদের পক্ষ অবলম্বনকারী ও বিস্তারীকারী ফেইসবুক তারা আরো ব্যবহার করবে? নাকি মুসলমানদের শহীদকারী, মুসলমানের রক্তে রঞ্জিত ফেইসবুক তারা পরিহার করবে? ফেইসবুকের বিরুদ্ধে এরপরও যদি বিশ্ব মুসলিম বিবেক জাগ্রত না হয় তবে তা চরম দুঃখজনক ও আত্মঘাতী। (নাউযুবিল্লাহ)
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের কৌশলগত নিরপেক্ষতার সামনে নতুন ভূরাজনৈতিক ফিৎনা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












