‘ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি অসম্ভব’
নিজস্ব প্রতিবেদক:
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গত সোমবার পুনর্ব্যক্ত করেছে যে, আন্তর্জাতিক বৈধতার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ন্যায্য অধিকার তার মালিকদের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব হবে না।
এক ভাষণে প্রেসিডেন্ট সিসি জোর দিয়ে বলেছে, জোর করে চাপিয়ে দেওয়া শান্তি কেবল অসন্তোষ এবং ক্ষোভের জন্ম দেয়, অন্যদিকে ন্যায়বিচারের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত শান্তি জনগণের মধ্যে প্রকৃত স্বাভাবিকীকরণ ও দীর্ঘস্থায়ী সহাবস্থান তৈরি করে।
সে আরও বলেছে, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র পথ হলো একটি যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দী ও আটককৃতদের প্রত্যাবর্তন নিশ্চিত করা, গাজার পুনর্গঠন এবং এমন একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা যা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার স্বীকৃতির দিকে পরিচালিত করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।