ফিলিস্তিনিদের প্রতি ফোটা রক্ত মানে ইসরাইলের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া -ইরানের প্রেসিডেন্ট
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনিদের এক ফোটা রক্ত ঝরা মানে হলো ধ্বংসের দিকে দখলদার ইসরাইলের এক কদম এগিয়ে যাওয়া। তিনি গত বুধবার বিকেলে তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিশাল জনসমাবেশে এ কথা বলেন।
গাজার মানুষের বিরুদ্ধে অব্যাহত ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি বোমা হামলার পর থেকে রাজধানী তেহরানসহ সারা দেশে বিক্ষোভে নামেন ইরানিরা।
গত বুধবার এবং গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সারাদিন ইরানসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন- আজ ইরানি জাতি, মুসলিম জাতি, মানবতা ও সব বিবেকবান মানুষের জন্য শোকের দিন।
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান সম্পর্কে বলেন, ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে এ ক্ষেত্রে সহযোগিতা করে আরও ছয়টি সংস্থা। কিন্তু তারা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি তারা গোটা বিশ্বেই ঘৃণিত হয়েছে ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে। ইসরাইল যে অপরাধী এটা বিশ্বের সবাই এখন জানে।
তিনি বলেন, আমেরিকা সর্বাত্মক সহযোগিতা দিয়েও আল-আকসা তুফান অভিযানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে পারবে না। গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার মাধ্যমে ইসরাইল তার নিজের অস্তিত্বই বিলীন করার পদক্ষেপ নিয়েছে।
ইরানের বিক্ষোভকারীরা সমাবেশ শেষে এক ইশতেহারে অবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)