ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের জেনিন, রামাল্লা ও আল-বিরেহ এলাকায় কৃষিজমির গাছপালা সরাতে তিনটি সামরিক নির্দেশ জারি করেছে। নির্দেশের আওতায় জলপাইগাছসহ অন্যান্য গাছপালা উপড়ে ফেলা হবে।
কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, এতে জেনিন ও কাবাতিয়ায় ৭৫.৯৮ একর এবং বেইত রিমায় ৭.৭৯ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে।
জমি থেকে গাছপালা সরাতে ফিলিস্তিনিদের ১২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তা না করলে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী নিজেই সরাসরি আক্রমণ করে সেগুলো ধ্বংস করে দিবে।
এত অল্প সময়ে গাছপালা রক্ষা বা আইনি পদক্ষেপ নেওয়া কৃষকদের জন্য কঠিন হবে। এর ফলে ফিলিস্তিনি কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। একে তো ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, অন্যদিকে আইনি ব্যবস্থা নিয়ে জমি বাঁচানোর কোনো সময়ই তারা পাচ্ছেন না। এর মাধ্যমে মূলত ফিলিস্তিনিদের নিজেদের কৃষিজমি ব্যবহারের অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।