মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:

ফিলিস্তিনিদের আটকে রাখতে আইনের নির্বিচার ব্যবহার করছে ইসরায়েল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, সকাল ৪:১৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩৪
ফিলিস্তিনিদের আটকে রাখতে আইনের নির্বিচার ব্যবহার করছে ইসরায়েল
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের বেথলেহেমে বাড়িতে মায়ের পাশে বসে ঘুমার্ত চোখ কচলাচ্ছিল ইয়াজেন আলহাসনাত। আগের রাতেই ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে সে। পাঁচ মাস আগে এক ভোরে বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে গিয়েছিল।
কোনো ধরনের অভিযোগ, মামলা, প্রমাণ বা বিচার ছাড়াই ইয়াজেনকে আটক করে রাখা হয়, যাকে বলা হয় ‘প্রশাসনিক আটক’ বিধি। ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া পুরোনো এই নিরাপত্তা বিধির অধীনে ইসরায়েল এভাবে ফিলিস্তিনিদের দিনের পর দিন কারাবন্দী করে রাখছে।
সম্প্রতি গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিদের বিনিময়ে মুক্তি পাওয়া ১৮০ ফিলিস্তিনি নারী ও শিশুদের একজন ইয়াজেন।
ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে ঠিকই, বিপরীতে বছরের পর বছর ধরে ব্যাপক ধরপাকড়ও চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবরের পর থেকে গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক ফিলিস্তিনিকে বিনা অভিযোগে ও বিনা বিচারে বন্দী করা হয়েছে। এই সংখ্যা ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ জনে গিয়ে ঠেকেছে।
বন্দী বিনিময়ের মাধ্যমে যত ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, একই সময়ে তার চেয়ে বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।
ইয়াজেন যখন মুক্তি পেল, তখন তার পরিবারকে প্রকাশ্যে বিষয়টি উদ্‌যাপন না করতে এবং গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে বলে দেওয়া হয়। একই নির্দেশনা আরও দুই কিশোরের পরিবারকেও দেওয়া হয়েছে। তাই তারা নাম প্রকাশ না করার শর্তে বিবিসির সঙ্গে কথা বলে। কিন্তু এই তিন পরিবারই বিনা অভিযোগে আটকের বিষয়টিকে সবার নজরে আনতে চায়।
ইসরায়েলের ভাষ্য, তাদের এই বিধি আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা।
পশ্চিম তীরের মিলিটারি প্রসিকিউশনসের সাবেক পরিচালক মরিস হার্শ বিবিসিকে বলেন, বন্দীদের আপিলের সুযোগ দিয়ে এবং প্রতি ছয় মাস পরপর তাদের আটকের বিষয়টি পর্যালোচনা করার মধ্য দিয়ে ইসরায়েল ‘শুধু আন্তর্জাতিক আইনই মানছে না; বরং এটিকে ছাপিয়ে গেছে’।
১৯৪৫ সাল থেকে ফিলিস্তিনিরা এই বিনা অভিযোগে আটকের বিধির শিকার হচ্ছে। প্রথমে ব্রিটিশ শাসনাধীনে, এরপর ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে। ইসরায়েলে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে এই আইনের প্রয়োগ খুব কমই দেখা গেছে। তবে শিশুসহ পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আটকে রাখার জন্য এই আইনের দেদার ব্যবহার দেখা যায়।
বিনা অপরাধে আটক ব্যক্তিদের সামরিক আদালতে শুনানি হওয়ার নিয়ম রয়েছে। তা–ও আবার ইসরায়েলি সামরিক বিচারকের সামনে। কিন্তু বন্দীদের কাছে বা তাদের আইনজীবীদের কাছে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রমাণ প্রকাশ করার দায়বদ্ধতা নেই। বন্দীদের ছয় মাসের শাস্তি হতে পারে। কিন্তু সামরিক আদালত সেই ছয় মাসের মেয়াদ খুশিমতো বাড়াতে পারে। এর মানে হলো প্রশাসনিক আটক ব্যক্তিদের ঠিক কত দিন এভাবে আটকে থাকতে হবে, তার কোনো হিসাব নেই।
জেরুজালেম-ভিত্তিক প্রতিরক্ষা আইনজীবী মাহের হান্না বলেছেন, ‘সামরিক আদালতে ফিলিস্তিনিদের নিজেদের নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব। পুরো ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যেখানে একজন ফিলিস্তিনির আত্মরক্ষার উপায়কে সীমিত করে দেওয়া হয়েছে। এভাবে রাষ্ট্রপক্ষকে প্রমাণের বোঝা থেকে মুক্তি দেয়।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১৩ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৪ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে