ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত, বিশ্বাস করে বেশিরভাগ মার্কিন নাগরিক
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের প্রতিটি দেশের ফিলিস্তিনকে একটি জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে বিশ্বাস করে ৫৮% সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিক। রয়টার্স/ইপসোসের একটি নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।
গত বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, প্রায় ৩৩% উত্তরদাতা জাতিসংঘের সদস্যদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন। এছাড়া ৯% কোনো জবাব দেয়নি।
গত সোমবার শেষ হওয়া ছয় দিনের এই জরিপটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হয়। গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এটি সন্ত্রাসী ইসরায়েলের ওপর চাপ আরও বাড়িয়ে তোলে।
ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও তাদের বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র গত সপ্তাহে বলেছে, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা অঞ্চলে মানবিক সংকট অকল্পনীয় পর্যায়ে পৌঁছেছে।
রয়টার্স/ইপসোস জরিপের উত্তরদাতাদের ৬৫% বলেছে, গাজায় অনাহারের মুখোমুখি মানুষদের সাহায্য করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের- যদিও দেশটিকে গাজা গণহত্যায় সম্পৃক্ত বলে করা হয়।
রয়টার্স/ইপসোস জরিপে আরও দেখা গেছে, ৫৯% আমেরিকান বিশ্বাস করে, গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণগুলো ‘মাত্রাতিরিক্ত’ ছিলো। ৩৩ শতাংশ উত্তরদাতা এর দ্বিমত পোষণ করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)