ফিলিপাইনে টানা চতুর্থদিন ভূমিকম্প, চারদিকে আতঙ্ক
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিপাইনে টানা চতুর্থদিনের মতো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেশটির লুজন দ্বীপে আঘাত হানে এই ভূকম্পন। এর প্রভাব অনুভূত হয় রাজধানী ম্যানিলাতেও, যার জেরে খালি করা হয় ঘরবাড়ি, অফিস-আদালত, এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসও।
ফিলিপাইনের ভূকম্পন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ২৩ মিনিট) ম্যানিলার দক্ষিণে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৯ কিলোমিটার গভীরে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) অবশ্য প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬.২ বলে জানিয়েছিল। তবে পরে তা কমিয়ে ৬ বলে জানানো হয়েছে।
ভূমিকম্পের পর সিনেট, প্রেসিডেন্সিয়াল প্যালেস, বিচার মন্ত্রণালয়ের ভবনগুলো থেকে সরকারি কর্মীরা বেরিয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সতর্কতাস্বরূপ শিক্ষার্থীদের বাইরে বের করে নেওয়া হয়।
এর আগে, গত শনিবার ফিলিপাইন উপকূলে আঘাত হানে ৭.৬ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্প। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই রোববার একই অঞ্চলে আঘাত হানে ৬.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। সোমবার ভোরে আবারও কেঁপে ওঠে দেশটি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)