ফারাক্কা চুক্তির মেয়াদ নবায়ন করা হবে -রিজওয়ানা
অন্তর্র্বতী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফারাক্কা চুক্তির মেয়াদ আরো দেড় বছর আছে। যথাসময়ে চুক্তি নবায়ন করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ডিসিদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করা হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, সমন্বিত পদক্ষেপে দেশের সব নদী বাঁচাতে হবে। বড়াল নদ বাঁচাতে নদী পুনঃখনন এবং সুইসগেট অপসারণ করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে সুইসগেটের আর প্রয়োজন নেই। আমরা যতদিন দায়িত্বে আছি ততদিনের মধ্যেই বড়ালের উৎসমুখ খনন করা হবে। এজন্য পানি উন্নয়ন বোর্ড থেকে পরিকল্পনা চাওয়া হয়েছে। পরবর্তী সরকার আসলে এটা আরো বিস্তৃত করতে পারবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।