ফাঁস হলো ট্রাম্পের মুসলিম প্রীতির কারণ; মাথা নোয়াবে না ইরান!
সম্প্রতি মার্কিন সন্ত্রাসী ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। সৌদি আরব ও দখলদার ইসরায়েল ঘনিষ্ঠ এই সফরে ট্রাম্প বারবার “মুসলিম জনগণের সম্মান” ও “শান্তিপূর্ণ সহাবস্থানের” কথা বললেও, বিশ্লেষকরা বলছে- এই প্রীতি আসলে একটি কৌশলগত চাল, যার পেছনে রয়েছে ইরানকে চাপে রাখার গভীর পরিকল্পনা।
সৌদি আরবে এক বৈঠকে ট্রাম্প বলেছে, “মুসলিম বিশ্ব আমাদের মিত্র, সন্ত্রাসবাদই আমাদের একমাত্র শত্রু।” সে আরব নেতাদের সঙ্গে মিলিত হয়ে “সন্ত্রাসবাদবিরোধী জোট” গঠনের ঘোষণা দেয়, যার কেন্দ্রে রয়েছে সৌদি আরব। কিন্তু এই ঘোষণাকে অনেকেই দেখছে ইরানবিরোধী এক নতুন ফ্রন্ট হিসেবে।
ফাঁস হওয়া এক কূটনৈতিক সূত্রের দাবি:
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হলো, মুসলিম বিশ্বে বিভক্তি তৈরি করে ইরানকে কূটনৈতিকভাবে একঘরে করা। এই সূত্র অনুযায়ী, সৌদি আরব ও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করে ইরানকে প্রতিরোধ করাই ট্রাম্পের সফরের মূল লক্ষ্য।
ইরানের স্পষ্ট বার্তা: “মাথা নোয়াব না”:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, “আমাদের জনগণের নিরাপত্তা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করলে আমরা চুপ থাকবো না। মুসলিম বিশ্বের ঐক্য চায় ইরান, কিন্তু যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি আমাদের প্রত্যাখ্যান করতে বাধ্য করছে।”
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে, ট্রাম্পের এই সফর সংঘাতের বার্তা বহন করছে। একদিকে মুসলিম প্রীতি দেখানো, অন্যদিকে নির্দিষ্ট কিছু দেশকে নিশানা করা-এই দ্বিচারিতা মুসলিম বিশ্বে আরও অস্থিরতা ডেকে আনতে পারে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।