ফাঁসির ৪৪ বছর পর জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড প্রত্যাহারের প্রস্তাব পাস
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের জাতীয় পরিষদ সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদ- প্রত্যাহারের প্রস্তাব পাস হয়েছে। ফাঁসির ৪৪ বছর পর গত বুধবার (১৩ মার্চ) এই প্রস্তাব পাস হয়।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্টের মতামাতের ওপর ভিত্তি করে এই দাবি তোলা হয়, যেখানে বলা হয়- ৪৪ বছর আগে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ভুট্টোর ফাঁসি ন্যায় সংগত ছিল না।
জিয়া-উল-হকের অধীনে সামরিক আইনে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি কার্যকর করা হয়। বর্তমান প্রধান বিচারক কাজী ফয়েজ ঈসা বলেছেন, যে প্রক্রিয়ায় ওই বিচার সম্পন্ন হয়েছে তাতে আমরা ন্যায় সংগত ও সুষ্ঠু হয়েছে বলে মনে করি না।
বর্তমানে পাক শাসকজোটের অন্যতম নেতা হলেন ভুট্টোর ছেলে বিলাওয়াল। জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের পার্লামেন্টে ভুট্টোর ফাঁসি বাতিলের প্রস্তাবটি আনেন পিপিপি সদস্য শাজিয়া মারি। তিনি প্রস্তাবে ভুট্টোর বিচার ও তাঁর দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টিকে ‘বিচার ব্যবস্থার বড় ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।
এর আগে ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ভুট্টোর ‘যথাযথ আইনি প্রক্রিয়া এবং সুষ্ঠু বিচার মেনে চলা হয়েছিল’ কি না সে সম্পর্কে আদালতের ‘মতামত’ জানতে চেয়েছিলেন। সেই মতামতে গত ৬ মার্চ পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানান, সাবেক এই প্রধানমন্ত্রী ন্যায়বিচার পাননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)