ইফতারের পর অস্বস্তি লাগছে? এক পাতাতেই সমাধান
, ১৫ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইফতারের পর অনেকেই ক্লান্তি অনুভব করেন। অনেকে আবার খাওয়ার কিছুক্ষণ পর অস্বস্তি বোধ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যার সমাধানে রমজান মাসে হাতের কাছে রাখুন পুদিনা পাতা। ইফতারের পর রাতের খাবার খাওয়ার সঙ্গে পুদিনা কুচি খেতে পারেন। কিংবা পুদিনা পাতার শরবতও খেতে পারেন। চাইলে পুদিনা পাতা কুচি মুখে চিবোতেও পারেন। মাউথ ফ্রেশনার হিসেবে দারুণ কাজে দেয় পুদিনা পাতা চিবানোর অভ্যাস।
খাবারে পুদিনা পাতা রাখলে দারুণ শান্তিবোধ করবেন আপনি। কারণ বমি ও পেটের গন্ডগোল দূর করতে ম্যাজিকের মতো কাজ করে পুদিনা পাতা। পুদিনা পাতায় থাকা পিপারমিন্ট যকৃতের সমস্যা দূর করে। এর পাতায় থাকা মেন্থল পেটের যন্ত্রণা উপশম করে।
এ ছাড়া পুদিনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ। যা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং মস্তিষ্কের ক্রিয়ার বিকাশ ঘটায়।
পুদিনার অন্যতম উপকারিতা হলো এটি অ্যারোমাথেরাপি বা গন্ধ চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়। পুদিনা তথা মিন্টের কড়া অথচ সজীব গন্ধ মানসিক চাপ কমাতে এবং শরীর ও মনকে তরতাজা করতে সাহায্য করে।
পুদিনায় থাকা মেন্থল উপাদান মাথাব্যথা দূর করতে পারে। মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি দাঁত ভালো রাখতে পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন।
পুদিনা পাতায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এর মেন্থল আর ফাইটোনিউট্রিয়েন্টস উপাদান খাবার হজমে বিশেষভাবে সাহায্য করে।
এতে থাকা এসেনশিয়াল অয়েলের শক্তিশালী অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণাগুণ পেটের ক্র্যাম্পকে উপশম করতে এবং অ্যাসিডিটি ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
তাই ইফতারে ভারী খাবার খাওয়ার পর একটু বিশ্রাম নিন, ধীরে ধীরে শ্বাস নিন। রাতের খাবার বা পানীয়ের সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে নিন। দেখবেন, দ্রুতই আরাম অনুভব করছেন আপনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন কঠিন করে তুলেছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের বিতর্ক
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)