ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত, আহত ৫
ফরিদপুর সংবাদাদতা:
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশুসহ পাঁচজন। গতকাল জুমুয়াবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশে একটি অটোরিকশা যাচ্ছিল। টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি বাস কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার তিন আরোহী নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।