মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ফরিদপুরে তৈরি যন্ত্রপাতি কৃষিতে পরিবর্তন আনছে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, রাত ১০:৩০
ফরিদপুর সংবাদদাতা:
কৃষি প্রধান জেলা ফরিদপুরে মানসম্পন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, যা ব্যবহারে জেলার কৃষকেরা উপকৃত হচ্ছেন। স্থানীয়ভাবে তৈরি এ সব যন্ত্রপাতির দাম অপেক্ষাকৃত কম হওয়ায় ক্রেতাদের নাগালের মধ্যে থাকছে।
স্থানীয়ভাবে তৈরি এ সব যন্ত্রপাতি মানসম্পন্ন জানিয়ে জেলার কৃষি বিভাগ বলছে, এ সব যন্ত্রপাতি নিবিড় পর্যবেক্ষণে রেখে কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়া গেলে জেলার কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
জেলার নিউ শাপলা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আর. কে মেটালসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান নানা ধরনের কৃষকের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করছে। ব্লোয়ার মেশিন, পাট ছাড়ানোর যন্ত্র, ভুট্টা, গম, ধান মাড়াই-ঝাড়াই যন্ত্রসহ অন্তত ৩০ ধরনের যন্ত্রপাতি স্থানীয়ভাবে তৈরি হওয়ায় কৃষকরা সহজে সংগ্রহ করতে পারছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে ফরিদপুরের নয়টি উপজেলায় ১৫০টি কৃষি যন্ত্রপাতি সরকার ৭০ ভাগ ভর্তুকি দিয়ে সরবরাহ করেছে। যার মধ্যে ৫৯টি স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে।
সরেজমিন গেলে স্থানীয় কৃষকরা জানান, কয়েক বছর ধরে স্থানীয়ভাবে উৎপাদন করা ব্লোয়ার মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করায় তারা লাভবান হচ্ছেন। তাদের দাবি, স্থানীয় উৎপাদকদের কাছ থেকে মেশিন কিনতে পারায় যে কোনো প্রয়োজনে বিক্রয়োত্তর সেবা সহজে পাওয়া যায়। আর ফরিদপুরের মেশিনের খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন।
কৃষি যন্ত্রপাতি নির্মাণ প্রতিষ্ঠানের মালিকেরা জানান, এক সময় প্রায় সব ধরনের কৃষি যন্ত্রপাতি বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো, ফলে দামও ছিল বেশি। স্থানীয়ভাবে নির্মাণ করায়, এ সব যন্ত্রপাতির দাম অর্ধেকে নেমে এসেছে। তবে তারা জানান, যন্ত্রপাতি তৈরির সঙ্গে সম্পৃক্ত শ্রমিক প্রশিক্ষণের সরকারি প্রতিষ্ঠান না থাকায় দক্ষ শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। সরকারের সহযোগিতা পাওয়া গেলে এ ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আমদানি নির্ভরতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান জানান, স্থানীয়ভাবে তৈরি করা কৃষি যন্ত্রপাতি মানসম্পন্ন। এতে জেলার কৃষকরা লাভবান হচ্ছেন। এতে একদিকে যেমন কৃষির উৎপাদন ব্যয় কমছে, সঙ্গে উৎপাদনও বাড়ছে। এ সব যন্ত্রপাতি কৃষক পর্যায়ে জনপ্রিয় করতে কৃষি বিভাগ কাজ করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে