ফরাসি সেনাদের দেশ ছেড়ে যেতে নাইজারে আন্দোলন
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফ্রান্সের রাষ্ট্রদূত ও সৈন্যদের প্রত্যাহারের দাবিতে নাইজারে বিক্ষোভ করেছে সহ¯্রাধিক জনতা। শনিবার পশ্চিম আফ্রিকার দেশটির রাজধানী নিয়েমেতে ফরাসি সেনাঘাঁটির সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারী দেশটিতে সংঘটিত সামরিক অভ্যুত্থানের সমর্থনে এবং এ অভ্যুত্থানকে সমর্থন না দেয়া সাবেক কলোনিয়াল প্রভু ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) নাইজারে ফরাসি সেনা উপস্থিতির প্রতিবাদে বেশ কয়েকটি নাগরিক সংগঠনের আহ্বানে ফরাসি সৈন্যদের সামরিক ঘাঁটির কাছে জড়ো হয় বিক্ষোভকারীরা। নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে ফ্রান্সের হস্তক্ষেপ নীতিবিরোধী দাবি করে “ফরাসি সেনাবাহিনী, আমাদের দেশ ছেড়ে যাও” এমন স্লোগান ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ প্রদর্শন করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সামরিক অভ্যুত্থান নাইজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, ফরাসি আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে সে দেশের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোর দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। এরই রেশ ধরে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় ১৫০০ সৈন্য মোতায়েন করেছে ফ্রান্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)