দাবানলে পুড়ছে গ্রিস, অপরদিকে স্পেনে প্রবল বন্যা
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলে দাবানল পরিস্থিতি লাগামহীন। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘দাদিয়া ন্যাশনাল ফরেস্ট’। এই দাবানলে পুড়ছে হাজার-হাজার একরের বনভূমি। ইভরোস অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ১২২টি গাড়ি। ৬০০ এর কাছাকাছি কর্মী দিনরাত আগুন নেভানোর কাজ করছে। তাদের সাথে রয়েছে ১৭টি হেলিকপ্টারও। ইউরোপের ৯টি দেশের বিশেষ দল পরিস্থিতি সামাল দেয়ার জন্যে মাঠে নেমেছে।
ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য অনুসারে, গেলো ২৩ বছরে এটি মহাদেশটির সবচেয়ে শক্তিশালী ও সর্ববৃহৎ দাবানল। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আগস্টের শেষ নাগাদ গ্রিসে ছড়ায় ভয়াবহ দাবানল।
অপরদিকে স্পেনে প্রবল বন্যায় রাজধানীসহ ৪ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মৌসুমী ঝড় ‘ডানা’র প্রভাবে প্রবল বন্যার মুখোমুখি স্পেন। রাজধানী মাদ্রিদসহ চারটি এলাকায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। রাজধানীতে স্থগিত করা হয়েছে হারাম ফুটবল ম্যাচ। স্থবির হয়ে পড়েছে জনজীবন ও ব্যস্ত কর্মস্থল। অস্বাভাবিক বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে শহরবাসীকে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে মাদ্রিদের মেয়র। তাছাড়া সাদিজ, তারাগোনা ও কাস্তেলো শহরেও জারি রয়েছে জরুরি সতর্কতা। এসব এলাকায় বন্যার পাশাপাশি হচ্ছে ভূমিধসও। যে কারণে কাঁদামাটিতে আটকে গেছে বহু যানবাহন। পরিস্থিতি সামাল দেয়ার জন্যে জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য গাড়ি রাস্তায় নিষিদ্ধ করেছে প্রশাসন। ট্রেন চলাচলও স্থগিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)