ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক
দু'দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। গতকাল জুমুয়াবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরমধ্যে দু'দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্ক আলোচনায় এসেছে। অবশ্যই সবার মধ্যে স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণœ রেখে এবং পারিপার্শ্বিক সুসম্পর্ক, শ্রদ্ধা ও সম্মান রেখে একে-অপরের সঙ্গে যে সম্পর্ক সেটা এগিয়ে নিয়ে যেতে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনা হয়েছে।
তিনি বলেন, মূলত ব্যবসা-বাণিজ্যের ভিত্তি হচ্ছে কম্পারেটিভ এডভানটেজের (তুলনামূলক সুবিধা) ভিত্তিতে- যা বাংলাদেশের অনেকদিন অনুপস্থিত ছিল।’
আমীর খসরু বলেন, দক্ষিণ এশীয় রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইনটিগ্রেটিভ সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতা হয় আমরা সবাই পিছিয়ে আছি এক্ষেত্রে। আমরা সেটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো? এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যে ইনটিগ্রেশনটা দরকার শুধু মাত্র অর্থনীতি নয়, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার এটা আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।