‘ফকির-মিসকিন-বস্তির ছেলেমেয়েরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে’
নিজস্ব সংবাদদাতা:
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য এত মেরুদ-হীন হয়েছে; ফকির, মিসকিন, বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। নাম-পরিচয় নাই ওদের, শিক্ষা-দীক্ষা নাই ওদের।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শাহবাগে সমাবেশে তিনি এ কথা বলেন।
এবি পার্টির এই নেতা বলেছেন, আমাদের দেশের বুদ্ধিজীবী, গোলাম মিডিয়া ও রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতি-তরুণদের সামনে বন্ধু বেশে গত ৫৪টা বছর পেশ করেছে। সেটা করার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে।
'যারা শত্রু চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না- ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা। তারা প্রত্যেক পাড়া-মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কীভাবে আজাদির সাথে বেঈমানি করে, গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে'- যোগ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।