পড়ালেখা না থাকলেও দুষ্টুবুদ্ধির ফাঁদে দুর্নীতিবাজ কর্মকর্তারা!
নিজস্ব প্রতিবেদক:
দুদকের কর্মকর্তা পরিচয়ে থামছেই না প্রতারণা। সরকারি কর্মকর্তাদের টার্গেট করে একটি চক্র অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরই মধ্যে আলাদা অভিযানে ডিবির হাতে গ্রেফতার হয়েছেন দুই ভুয়া দুদক কর্মকর্তা।
এদের একজন রেজওয়ান, আরেক জন নাইম আহমেদ। এবার জানা যাক তাদের কাহিনি।
পড়ালেখা একদম নেই বললেই চলে রেজওয়ানের। তবে দুষ্টুবুদ্ধিতে ছাড়িয়ে গেছেন সবাইকে। দুর্নীতি দমন কমিশন দুদকের এক উপ-পরিচালকের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সে হোয়াটসঅ্যাপে খুলেছে অ্যাকাউন্ট। সেই নম্বর ব্যবহার করে সে ফোন করে জেলার একাধিক সরকারি কর্মকর্তাকে।
ফোনে জানায়, অবৈধ সম্পত্তি অর্জনসহ নানা অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে। অভিযোগ নিষ্পত্তির প্রস্তাব দেয় টাকার বিনিময়ে। এভাবেই অনেক সরকারি কর্মকর্তার কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।
এতো গেলো রেজওয়ানের গল্প। নাইম আহমেদ আরও একধাপ এগিয়ে। দুদকের নামে একটি ই-মেইল আইডি খুলেছে। সেই ই-মেইল থেকে সে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে চিঠি ইস্যু করেছে। মোবাইল অ্যাপস ব্যবহার করে দুদক কর্মকর্তা পরিচয়ে ফোনও দেয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। দুর্নীতির মামলার ভয় দেখিয়ে দাবি করে মোটা অংকের টাকা।
এক সরকারি কর্মকর্তা বিষয়টি যাচাই করতে দুর্নীতি দমন কমিশনে যোগাযোগ করে জানতে পারেন তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই।
সার্বিক এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ জানান, ‘তারা বলে বেড়ায় যে, আপনার নামে দুর্নীতির চিঠি ইস্যু হয়েছে। আর এ চিঠির কপিও প্রতারকরা তাদের কাছে রাখে। এরপর টার্গেট করা ব্যক্তির বাড়িঘর ও আত্মীয়-স্বজনদের ছবি তোলে বলে, আপনার নামে এসব আছে, দুদকে অভিযোগ জমা পড়েছে। এখন চুপচাপ শেষ করতে চাইলে এতো টাকা দিতে হবে। তখন যারা আসলেই দুর্নীতিবাজ, তারা ভয় পেয়ে তাদের চাহিদামতো টাকা দিয়ে দেয়। এভাবে তারা বহু টাকা হাতিয়ে নিয়েছে।’
তাই সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করে কেউ ভয়ভীতি দেখালে, তা যাচাই করার পরামর্শ দিলেন পুলিশের এঊর্ধ্বতন এ কর্মকর্তা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।