প্রোটিনের মানের দিক দিয়ে দুনিয়ার সেরা গোশত হচ্ছে গরুর গোশত
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
প্রোটিন-ফ্যাট-পলিস্যাকারাইড এগুলি হচ্ছে বড় বড় মলিকিউল বা অনু। এদেরকে বায়োকেমিস্ট্রিতে বলা হয় ম্যাক্রোমলিকিউল। ধরা যাক, একটা প্রোটিন হচ্ছে একটা বাড়ির মত। তো এই বাড়িটা তো অনেকগুলি ইট দিয়ে তৈরি, এই ইট হচ্ছে এমাইনো এসিড। অজস্র অজস্র এমাইনো এসিড দিয়ে একটা করে প্রোটিন তৈরি হয়।
আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করতে ২১ ধরনের এমাইনো এসিড লাগে, এরমধ্যে ৯ ধরনের এমাইনো এসিড মানুষ নিজে তৈরি করতে পারে না, এগুলি খাবার থেকে পেতে হয়।
এই ৯ ধরনের এমাইনো এসিডগুলির মধ্যে আছে-
১) ফিনাইল এলানিন ২) লাইসিন ৩) ট্রিপ্টোফ্যান ৪) মেথিওনিন ৫)ভ্যালিন ৬) থ্রেওনিন ৭) লিউসিন ৮) আইসোলিউসিন ৯) হিস্টিডিন।
গরুর গোশত লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন এই কয়টা এমাইনো এসিডের নাম্বার ওয়ান বেস্ট সোর্স। বাকিগুলোর বেশিরভাগের ক্ষেত্রেও গরুর গোশত টপ ২-৫ নম্বর সোর্স।
এছাড়া আরো যে ৬টা কন্ডিশনালি ইসেনশিয়াল এমিনো এসিড আছে যেগুলির মধ্যে টাইরোসিন, প্রোলিন কন্টেন্টে গরুর গোশত সবার সেরা। বাকি কন্ডিশনালি গুলোর ক্ষেত্রে সিট্রুলিন বাদে অন্যান্য এমাইনো এসিডের পরিমাণের দিক দিয়ে গরুর গোশত অন্যতম সেরা।
বাংলাদেশে আমরা যে গরুর গোশত খাই তার প্রায় পুরোটাই এখনো আনপ্রসেসড। আনপ্রসেসড গরুর গোশত খাওয়ার ফলে হার্ট এটাক-কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিও এখন পর্যন্ত কজ টু ইফেক্ট রিলেশনশিপ আকারে প্রমাণিত হয়নি।
কিন্তু যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, বা হাইপারইনসুলিনেমিয়া/ আর্টেরিওসেক্লরোসিস (ধমনীর গায়ে চর্বি জমা) বা ইশকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের উচিত হবে-
১) গরুর গোশতের সাথে কোনভাবেই কৃত্রিম তেল (সয়াবিন, রাইস ব্র্যান, জিএমও সানফ্লাওয়ার) না খাওয়া।
২) হাই কার্বোহাইড্রেট ডায়েটে থাকাবস্থায় গরুর গোশত কম খাওয়া।
৩) দিনে ২৫০ গ্রামের বেশি গরুর গোশত খেলে কার্বোহাইড্রেট একেবারেই সীমিত পরিমানে (২০০ গ্রামের কম) খাওয়া।
পক্ষান্তরে যারা সন্তানসম্ভবা বা মাসল বিল্ডিং করছেন বা যেসব শিশু-কিশোর বাড়ন্ত বয়সে আছে তাদের জন্য গরুর গোশত আদর্শ খাবার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












