১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো তিমি
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
সমুদ্রের পানিরাশির নিচে লুকিয়ে থাকা প্রাণীদের চলাচল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এবার বিজ্ঞানীরা এমন দুইটি হাম্পব্যাক তিমির সন্ধান পেয়েছে, যারা পৃথকভাবে অস্ট্রেলিয়া ও ব্রাজিলের মধ্যে যাতায়াত করে নতুন রেকর্ড গড়েছে।
গবেষকদের মতে, এরা প্রায় ৯ হাজার মাইল বা ১৪ হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত শনাক্ত হওয়া হাম্পব্যাক তিমিদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ভ্রমণ। এর আগে কলম্বিয়া থেকে জাঞ্জিবার পর্যন্ত যাত্রা করা একটি হাম্পব্যাক তিমি দীর্ঘতম ভ্রমণের রেকর্ডধারী ছিলো।
তিমি দুটিকে শনাক্ত করা হয়েছে তাদের লেজের বিশেষ নকশা ও প্রান্তের বৈশিষ্ট্যের মাধ্যমে। গবেষকরা গত চার দশকে তোলা প্রায় ১৯ হাজারের বেশি তিমির ছবি বিশ্লেষণ করে। গবেষণা দল ও সাধারণ নাগরিকদের তোলা ছবিও এতে ব্যবহার করা হয়।
বিশেষ সফটওয়্যারের সাহায্যে লেজের রঙের ধরন ও খাঁজযুক্ত অংশ মিলিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয় যে, একই তিমি অস্ট্রেলিয়া ও ব্রাজিল- দুই জায়গাতেই দেখা গেছে।
গবেষণাটি গত মঙ্গলবার বিজ্ঞান সাময়িকী ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্সে’ প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীরা বলছে, এই আবিষ্কার পানিবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে ক্রিলের অবস্থান পরিবর্তিত হলে হাম্পব্যাক তিমিদের খাদ্য ও প্রজননের পথও বদলে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












