প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীদের ওপর করের চাপ বাড়বে -আইসিএবি
প্রস্তাবিত বাজেট ব্যবসায়ীদের ওপর করের চাপ বাড়াবে বলে মনে করছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। তাদের মতে, কর্পোরেট কর বৃদ্ধি এবং লাভ হোক বা না হোক, উৎসে কর বাড়ানোর কারণে আগামী অর্থবছরে ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়বেন।
গতকাল বুধবার (৪ জুন) আইসিএবি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়। রাজধানীর কারওয়ান বাজারে আইসিএবির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভারের ওপর করের হার বাড়িয়ে ০.৬ শতাংশ থেকে ১ শতাংশ এবং ব্যক্তিপর্যায়ে ০.২৫ শতাংশ থেকে ১ শতাংশ করা হয়েছে, যা করদাতাদের জন্য উদ্বেগের বিষয়। আইসিএবি মনে করে, কোনো প্রতিষ্ঠান লাভ করলে তবেই কর আরোপ করা উচিত। শুধুমাত্র বিক্রির ভিত্তিতে ন্যূনতম কর আরোপ করনীতি অনুযায়ী সঠিক নয়। তাই তারা টার্নওভারের ওপর কর বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।