শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

সুওয়াল+জাওয়াব

Asrar প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪২

সুওয়াল:
ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময় মোজা তো নিচ থেকে টাখনুর উপরে উঠে, এটা আসলে কী মোজা টাখনুর উপরে উঠাটা কী টাখনুর উপরে কাপড় উঠার সমতুল্য?
জাওয়াব:
টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরার বিষয়ে পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশনা মুবারক শুধু নামাযের জন্য নির্দিষ্ট নয়; বরং সর্বাবস্থায় তা প্রযোজ্য। অর্থাৎ টাখনুর নীচে কাপড় পরিধান করা হারাম, তা সব সময়ের জন্য। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لَا يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ
অর্থ: “কিয়ামতের দিন মহান আল্লাহ পাক তিনি এমন ব্যক্তির দিকে তাকাবেন না, যে অহংকারবশত নিজের কাপড় ঝুলিয়ে টাখনু ঢেকে চলাচল করে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَفِي النَّارِ
অর্থ: “লুঙ্গি বা সেলোয়ার এর যে অংশ দুই টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে। (বুখারী শরীফ)
আর মোজা পরলে টাখনু ঢেকে যায় বটে কিন্তু উপর থেকে ঝুলানো থাকে না। উপর থেকে যা ঝুলানো থাকে সেটাই নিষেধ করা হয়েছে। লুঙ্গি বা সেলোয়ার টাখনু ঢেকে রাখা আর মোজা দিয়ে টাখনু ঢেকে রাখা এক নয়। বরং মোজা টাখনু ঢেকে পরাই সুন্নত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি টাখনু মুবারক ঢেকেই মোজা মুবারক পরিধান করেছেন।

সুওয়াল:
হানাফী মাযহাব অনুযায়ী কোনো আহাল/আহলিয়া (স্বামী/স্ত্রীর) ইন্তেকালের পর তার আহাল/আহলিয়া (স্বামী/স্ত্রী) কী উভয় উভয়ের মৃতদেহ দেখতে পারবে? বিশেষ করে তার মুখম-ল দেখতে পারবে?
এছাড়া আহাল (স্বামী) কী মৃত আহলিয়ার (স্ত্রীর) মুখের দিকে তাকাতে এবং তাকে স্পর্শ করতে পারবে কীনা? এ বিষয়ে সম্মানিত হানাফী ফিকহের সঠিক হুকুম কী?
জাওয়াব:
হানাফী মাযহাবের প্রাধান্যপ্রাপ্ত মত অনুযায়ী, আহাল (স্বামী), মারা যাওয়া আহলিয়ার (স্ত্রীর) মুখম-ল দেখতে পারবে, কিন্তু মৃত আহলিয়ার (স্ত্রীর) শরীর স্পর্শ করতে পারবে না এবং গোসল করাতেও পারবে না। কিন্তু আহলিয়া (স্ত্রী) তার মৃত আহালের (স্বামীর) মুখ দেখতে, শরীর স্পর্শ করতে এবং গোসল করাতেও পারবে।
রদ্দুল মুহতার কিতাবে উল্লেখ আছে-
وَيُمْنَعُ زَوْجُهَا مِنْ غُسْلِهَا وَمَسِّهَا لَا مِنَ النَّظَرِ إِلَيْهَا عَلَى الْأَصَحِّ
অর্থ: তার আহালকে (স্বামী) তার মৃত আহলিয়ার (স্ত্রীর) গোসল করানো ও স্পর্শ করা থেকে নিষেধ করা হবে; কিন্তু তার দিকে তাকানো থেকে নিষেধ করা হবে না। এটাই অধিকতর ছহীহ মত। (রদ্দুল মুহতার ২/১৯৮)
ইমাম কাসানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব, “বাদায়িউস সানায়া” কিতাবে লিখেছেন-
عَنْ حَضْرَتْ اُمُّ الْـمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصِّدِّيْقَةَ عليها السلام قَالَتْ لَوْ اسْتَقْبَلْنَا مِنَ الْأَمْرِ مَا اسْتَدْبَرْنَا لَمَا غَسَّلَ رَسُولَ اللَّهِ صلي الله عليه و سلم إِلَّا نِسَاؤُهُ.
অর্থ: আর আহলিয়া (স্ত্রী) তার আহালকে (স্বামীকে) গোসল দেবে। কারণ, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত আছে। তিনি বলেছেন, ‘আমরা যদি পরবর্তীতে জানা বিষয়টি পূর্বেই জানতাম, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালামগণ ছাড়া অন্য কেউ গোসল দিতে পারতেন না।
তারপর ইমাম কাসানী রহমতুল্লাহি আলাইহি তিনি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকলী দলীল পেশ করেছেন। তিনি বলেন-
وَلِأَنَّ إِبَاحَةَ الْغُسْلِ مُسْتَفَادَةٌ بِالنِّكَاحِ، فَتَبْقَى مَا بَقِيَ النِّكَاحُ، وَالنِّكَاحُ بَعْدَ الْمَوْتِ بَاقٍ إِلَى وَقْتِ انْقِطَاعِ الْعِدَّةِ.
অর্থ: কারণ গোসল দেওয়ার বৈধতা বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাই যতক্ষণ বিবাহের কিছু হুকুম অবশিষ্ট থাকে, ততক্ষণ তা অবশিষ্ট থাকবে। আর মৃত্যুর পরও ইদ্দত শেষ হওয়া পর্যন্ত বিবাহের কিছু হুকুম অবশিষ্ট থাকে।

সুওয়াল:
গাড়ীতে লাশ রেখে জানাযার নামায পড়া যাবে কি না?
জাওয়াব:
কোন গাড়িতে কিংবা লাশবাহী গাড়ীর ভেতরে লাশ রেখে জানাযার নামায পড়া ছহীহ হবে না। অর্থাৎ যদি লাশ গাড়ির উপর বা ভিতরে থাকে এবং মুছল্লিরা মাটিতে দাঁড়িয়ে নামায পড়েন তাহলে জানাজার নামায শুদ্ধ হবে না। কারণ জানাযার নামাযে মৃতদেহ মুছল্লিদের সামনে থাকা এবং মৃতদেহ বা তার খাটিয়া মাটিতে স্থাপিত থাকা শর্ত। তবে যদি ওজর থাকে তাহলে ভিন্ন।
রদ্দুল মুহতার কিতাবে উল্লেখ রয়েছে-
فَلَا تَصِحُّ عَلَى نَحْوِ دَابَّةٍ، أَيْ كَمَحْمُولٍ عَلَى أَيْدِي النَّاسِ، فَلَا تَجُوزُ فِي الْمُخْتَارِ إِلَّا مِنْ عُذْرٍ.
অর্থ: “বাহন ইত্যাদির উপর থাকা অবস্থায় জানাযার নামায ছহীহ হয় না অর্থাৎ মানুষের হাতে বহন করা অবস্থাতেও। মুখতার মত অনুযায়ী ওজর ছাড়া তা জায়িয নয়।”
ফাতহুল কাদীর কিতাবে আছে-
ولَا تَجُوزُ الصَّلَاةُ وَالْمَيِّتُ عَلَى دَابَّةٍ أَوْ أَيْدِي النَّاسِ لِأَنَّهُ كَالْإِمَامِ
অর্থ: মৃত ব্যক্তি বাহনের উপর অথবা মানুষের হাতে বহনরত অবস্থায় থাকলে তার জানাযার নামায জায়েয নয়; কেননা মৃত ব্যক্তি এক দিক থেকে ইমামের ন্যায়। (রদ্দুল মুহতার ২/২০৯, মাবসূত লিছ ছারাখছী ২/৬৫, বাদায়িউস ছানায়া ১/৩১২)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৪ দিন আগে প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২) ১৪ সেপ্টেম্বর, ২০২৬