সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম বা জিম করা কী জায়েজ?
জাওয়াব:
সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ব্যায়াম করা কিংবা জিমে গিয়ে শরীরচর্চা করা জায়েজ; বরং শরীর সুস্থ রাখা, শক্তি অর্জন করা এবং ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির যথাযথভাবে আদায় করার নিয়তে ব্যায়াম করা প্রশংসনীয় হতে পারে। তবে তা শরীয়তের হুকুম আহকাম মেনে করতে হবে। শরীয়তের খিলাফ কোন কিছু জায়েজ নেই।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ
অর্থ: তোমরা তাদের (কাফির-মুশরিক) মোকাবিলার জন্য নিজেদের সাধ্য অনুযায়ী শক্তি প্রস্তুত করো। (পবিত্র সূরা আনফাল শরীফ: ৬০)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ করেন-
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
অর্থ: তোমরা নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। (পবিত্র সূরা বাকারা শরীফ-১৯৫)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ حضرت أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, শক্তিশালী মু’মিন দুর্বল মু’মিনের তুলনায় উত্তম এবং মহান আল্লাহ পাক উনার কাছে অধিক প্রিয়। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। (মুসলিম শরীফ)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
إِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا
অর্থ: নিশ্চয়ই তোমার শরীরেরও তোমার উপর হক (অধিকার) রয়েছে। (বুখারী শরীফ)
জিম করার ক্ষেত্রে শরীয়তের শর্তাবলি:
১. সতর ঢেকে রাখা: শরীয়ত নির্ধারিত সতর ঢেকে ব্যায়াম করতে হবে।
২. বেপর্দা ও অনৈতিক পরিবেশ পরিহার: নারী-পুরুষের অবাধ মেলামেশা, পরপুরুষ বা পরনারীর সামনে শরীর প্রদর্শন এবং ফিতনার আশঙ্কা থেকে বেঁচে থাকতে হবে।
৩. হারাম বিষয় পরিহার: ব্যায়ামের সময় অশ্লীল গান, জুয়া, অহংকার, লোক দেখানো কিংবা অন্য কোনো হারাম কাজে জড়ানো যাবে না।
৪. শরীরের ক্ষতি না করা: অতিরিক্ত ব্যায়াম, ক্ষতিকর স্টেরয়েড বা অনিরাপদ ওষুধ ব্যবহার করে শরীরের ক্ষতি করা যাবে না।
৫. ইবাদতে অবহেলা না করা: জিমের কারণে নামায, পরিবারের হক কিংবা অন্যান্য আবশ্যক দায়িত্বে অবহেলা করা যাবে না।
৬. নিয়ত বিশুদ্ধ রাখা: সুস্বাস্থ্য অর্জন, কর্মক্ষমতা বৃদ্ধি এবং মহান আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির সুন্দরভাবে আদায়ের উদ্দেশ্য রাখতে হবে।
কাজেই সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম, হাঁটাহাঁটি, দৌড়ানো, ভারোত্তোলন কিংবা জিম করা জায়েজ। তবে জিমের পরিবেশ, পোশাক, উপার্জন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে শরীয়তবিরোধী কিছু থাকলে জায়েজ হবে না। মহান আল্লাহ পাক তিনি সর্বাধিক জ্ঞাত ও সঠিক ফায়সালাদাতা।
আরও পড়ুন
সব ›
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক
ইকামত দেওয়ার হুকুম কী? সময় স্বল্পতার কারণে ফজরের নামাজ ইকামত ছাড়া আদায় করেছে, এতে নামাজ কবুলে কোনো সমস্যা আছে কীনা?
সুওয়াল-জাওয়াব
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
সুওয়াল+জাওয়াব
সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময…
প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।