প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
সুওয়াল:
শিশু বাচ্চার বয়স ৫৪ দিন। শিশু বাচ্চার ছোট ইস্তিঞ্জা (প্রস্রাব) কাপড়ে লাগলে নাপাক হবে কী?
জাওয়াব:
হানাফী মাযহাব মুতাবিক ছেলে ও মেয়ে উভয় শিশুর ছোট ইস্তিঞ্জার হুকুম একই। অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ইস্তিঞ্জা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। শিশুর বয়স ৫৪ দিন হওয়ার কারণে এ হুকুমে কোনো পরিবর্তন হবে না।
হযরত আসমা বিনতে আবু বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
تَغْسِلُهُ مِنْ ثَوْبِهَا
অর্থ: সে তার কাপড় থেকে তা ধুয়ে ফেলবে। (বুখারী শরীফ, হাদীছ শরীফ নং ২২৭; মুসলিম শরীফ, হাদীছ শরীফ নং ২৯১)
সুওয়াল:
জন্মদিবস পালন করা জায়েজ আছে কীনা? পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ শরীফের আলোকে জওয়াব দান করলে উপকৃত হতাম।
জাওয়াব:
জন্মদিন পালন করতে শরীয়তের কোনো বাধা নেই। বরং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ। মহান আল্লাহ পাক এবং উনার সম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নৈকট্য, কুরবত, তায়াল্লুক, নিসবত মুবারক লাভের উছিলা বা মাধ্যম। উপরোন্ত ইহা আমাদের অস্তিত্ব ও সৃষ্টির নিয়ামতের কথা স্মরণ করার একটি বিশেষ উপলক্ষ্য। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
অর্থ: আর আপনি আপনার মহান রব তা’য়ালা উনার নিয়ামতের কথা প্রকাশ করুন। (পবিত্র সূরা আদ-দুহা, আয়াত শরীফ ১১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ
অর্থ: (হে আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি তাদেরকে মহান আল্লাহ পাক উনার দিনসমূহ স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে। (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: আয়াত শরীফ ৫)
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا
অর্থ: আর উনার উপর (হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম) সালাম (শান্তি), যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তিনি ইন্তিকাল বরণ করবেন এবং যেদিন উনাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। (পবিত্র সূরা মরিয়াম শরীফ: আয়াত শরীফ ১৫)
মহান আল্লাহ পাক তিনি আরো বলেন-
وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا
অর্থ: আর আমার (হযরত ঈসা আলাইহিস সালাম) উপর সালাম (শান্তি), যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি ইন্তিকাল বরণ করবো এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। (সূরা মরিয়াম শরীফ: আয়াত শরীফ ৩৩)
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে-
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ، فَقَال فِيهِ وُلِدْتُ، وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ.
অর্থ: হযরত আবূ কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইছনাইনিল আযীম শরীফ (সোমবারের) রোযা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি ইরশাদ মুবারক করেন, “এই দিনে (ইছনাইনিল আযীম শরীফ) আমি পবিত্র নূরুত তাশরীফ মুবারক অর্থাৎ যমীনে আগমন করেছি এবং এই দিনেই আমার প্রতি ওহী মুবারক নাযিল করা হয়েছে। (মুসলিম শরীফ, রিয়াদ্বুস ছলিহীন)
কাজেই জন্মদিনে মহান আল্লাহ পাক উনার দেয়া নিয়ামতের কথা স্বরণ করা, শুকরিয়া আদায়ের লক্ষ্যে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করা, করানো, হামদে বারী তা’য়ালা, পবিত্র না’তে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কাছিদা শরীফ, মীলাদ শরীফ পাঠ করতঃ দোয়া-মুনাজাত করা জায়েজ ও ফযীলতপূর্ণ কাজ। মারিফাত, মুহব্বত, সন্তুষ্টি রেযামন্দি, রহমত, বরকত, সাকীনা লাভের কারণ।
পক্ষান্তরে শরীয়তের খিলাফ-কাজ-কর্ম তথা গান-বাজনা করা, বেহায়া, বেপর্দা হওয়া, কেক কাটা, বিধর্মীদের অনুসরণ-অনুকরণ করা সম্পূর্ণ নাজায়িজ ও হারাম। যা আযাব-গযব ও লা’নতের কারণ।
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
সুওয়াল-জাওয়াব
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
সুওয়াল+জাওয়াব
সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময…
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক…
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২)