সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
“আল আয়িম্মাতু মিন কুরাইশ” এবং “তা‘য়াল্লামুল ফারায়িদ্বা ওয়া আল্লিমূহা ফাইন্নাহা নিছফুল ইলম” হাদীছ শরীফ দুখানা জনৈক ব্যক্তি বানোয়াট মনে করে অস্বীকার করে থাকে। এ বিষয়ে সঠিক জাওয়াব কি হবে?
জাওয়াব: (২য় অংশ)
পবিত্র হাদীছ শরীফ উনার আরো প্রকারভেদ রয়েছে। যেমন- মারফু, মাওকুফ, মাকতু, মুত্তাসিল, মুনকাতি, মুরসাল, মুআল্লাক, মুদাল্লাস, মুদ্বতারাব, মুদরাজ, ছহীহ, হাসান, দ্বয়ীফ, মাওদূ, মাতরূক, মুবহাম, গরীব, আযীয, মাশহূর, মুতাওয়াতির ইত্যাদি। এ সমুদয় প্রকারভেদ রাবী বা বর্ণনাকারীর বর্ণনার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। পবিত্র হাদীছ শরীফ উনার উপর ভিত্তি করে নয়। সুতরাং কোন পবিত্র হাদীছ শরীফ উনার সম্পর্কে এ কথা বলা কখনই শুদ্ধ হবে না যে, ওমুক হাদীছ শরীফখানা দ্বয়ীফ, বরং বলতে হবে যে, ওমুক হাদীছ শরীফখানা উনার বর্ণনাকারী বা রাবী দ্বয়ীফ বা মওজু।
কারণ যা হাদীছ শরীফ তা হাদীছ শরীফই। তা রাবী বা বর্ণনাকারীর বর্ণনায় তারতম্য হতে পারে।
কাজেই, যা হাদীছ শরীফ তা হাদীছ শরীফ নয় বলা এবং যা হাদীছ শরীফ নয় তা হাদীছ শরীফ বলা উভয়টাই কুফরী। এ কুফরীর পরিণাম হচ্ছে জাহান্নাম। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عن حضرت عبد الله بن عمرو رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عنى ولو اية وحدثوا عن بنى اسرائيل ولا حرج ومن كذب على متعمدا فليتبوأ مقعده من النار.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার তরফ থেকে একখানা পবিত্র আয়াত শরীফ বা একখানা হাদীছ শরীফ হলেও তোমরা তা (মানুষের নিকট) পৌঁছে দাও। বনী ইসরাইলের নিকট থেকে শুনেও তোমরা হাদীছ শরীফ বর্ণনা করতে পারো, এতেও কোনরূপ আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় আমার প্রতি মিথ্যারোপ করবে (অর্থাৎ আমি যা বলেছি তা বলি নাই বলে প্রচার করবে এবং যা বলি নাই তা বলেছি বলে প্রচার করবে, সে দুনিয়ায় থাকতেই) তার বাসস্থান জাহান্নামে প্রস্তুত করে নিলো। (বুখারী শরীফ, মিশকাত শরীফ)
এ হাদীছ শরীফ উনার আলোকে অনুসরণীয় উলামায়ে কিরামগণ উনারা মাসয়ালা প্রদান করেছেন যে, “কেউ যদি একখানা চুল মুবারক নিয়ে বলে যে, এ চুল মুবারকখানা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চুল মুবারক তাহলে যার বা যাদের সামনে বলা হলো, তাদের সকলের উচিত তা বিশ্বাস করা। অবিশ্বাস করাটা কুফরী। তবে বক্তব্যদাতা মিথ্যা বললে সে দায়ী হবে এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
অতএব, যেই পবিত্র হাদীছ শরীফসমূহ স্বয়ং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম বর্ণনা করেছেন এবং যা পবিত্র হাদীছ শরীফ উনাদের বহু প্রসিদ্ধ কিতাবসমূহে বর্ণিত হয়েছে, উক্ত হাদীছ শরীফসমূহকে বানোয়াট বলে অস্বীকার করার দুঃসাহস কোন মুসলমান দেখাতে পারে না। যে দুঃসাহস দেখাবে বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে মুনাফিক ও মুরতাদ হয়ে গেছে। অন্যথায় তাকে প্রমাণ করতে হবে উক্ত হাদীছ শরীফসমূহ যখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বর্ণনা করেছেন তখন উনাদের মধ্যে কেউ উক্ত পবিত্র হাদীছ শরীফসমূহকে বানোয়াট বলেছেন কিনা? উনারা যদি বানোয়াট বা মওজু বলে না থাকেন তাহলে পরবর্তী কেউ বানোয়াট বললে তা কস্মিনকালেও গ্রহণযোগ্য হবে না। মূলতঃ পবিত্র হাদীছ শরীফসমূহ মওজু (বানোয়াট) বা দ্বয়ীফ (দূর্বল) বলে পবিত্র হাদীছ শরীফসমূহের প্রতি অসম্মান ও আমলের প্রতি নিরুৎসাহিত করণের চক্রান্ত হচ্ছে ৭২টি বাতিল ও জাহান্নামী ফিরক্বার লোকদের। এদের থেকে নিজেদের ঈমান-আমল হিফাযত করা অপরিহার্য কর্তব্য।
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার সুওয়াল-জাওয়াব বিভাগ থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ইছলাহ অর্জন করতে হলে ফয়েজ-তাওয়াজ্জুহ পূর্বশর্ত
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: বাইয়াতের প্রকারভেদ ও বাইয়াত হওয়ার পন্থা-পদ্ধতি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুওয়াল-জাওয়াব : প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা (৩)
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ গান-বাজনা হারাম (৩)
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: বাইয়াতের প্রকারভেদ ও বাইয়াত হওয়ার পন্থা-পদ্ধতি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ গান-বাজনা হারাম (২)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ গান-বাজনা হারাম (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: তারাবীহ নামায আদায় ও সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: তারাবীহ নামায আদায় ও সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র রোযা সম্পর্কিত জরুরী সুওয়াল-জাওয়াব
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












