নিঝুমদ্বীপে বেহাল সড়ক, চিকিৎসা নিতে গিয়ে ট্রলারে মৃতসন্তান প্রসব প্রসূতির
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বেহাল সড়ক ও যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে ট্রলারে মৃত সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মেঘনা নদীতে চলন্ত ট্রলারে এ ঘটনা ঘটে।
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
স্থানীয় সূত্রে জানা যায়, প্রসববেদনা শুরু হলে ফাতেমা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তবে নিঝুমদ্বীপের বেহাল সড়ক ও যানবাহন সংকটের কারণে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। পরে তাকে ট্রলারে করে নদীপথে হাতিয়ার উদ্দেশে নেয়া হয়। পথে মেঘনা নদীর মাঝামাঝি অবস্থানে তিনি মৃত সন্তান প্রসব করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্বীপাঞ্চলের মানুষ বলছেন, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিঝুমদ্বীপের সড়ক ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
নিহত নবজাতকের বাবা মিলাদ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় আমার স্ত্রীর প্রসববেদনা শুরু হলে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের এলাকার সড়কের অবস্থা এতটাই খারাপ যে কোনো যানবাহন সহজে চলাচল করতে পারে না। পরে বাধ্য হয়ে ট্রলারে করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু মেঘনা নদীর মাঝপথে রাত সাড়ে ৯টার দিকে আমার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটত না।
স্থানীয় ইউপি সদস্য কেফায়েত হোসেন জানান, প্রসববেদনা ওঠার পর ফাতেমা আক্তারকে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থার কারণে সময়মতো যানবাহন পাওয়া যায়নি। বাধ্য হয়ে ট্রলারে করে নেয়ার সময় নদীর মাঝপথে তিনি মৃত সন্তান প্রসব করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী আক্তার জানান, নিঝুমদ্বীপের বিভিন্ন সড়কের দুরবস্থার বিষয়টি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। জরুরি রোগীদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ফাতেমা আক্তারের মৃত সন্তান প্রসবের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দ্রুত সড়ক সংস্কার ও স্বাস্থ্যসেবায় সহজ যোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)