এইচএসসি পরীক্ষা শেষে কুড়িগ্রামে টানা ৭ দিন লোডশেডিং
বার্ষিক উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামে টানা সাত দিন লোডশেডিং দেয়ার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসি। চলমান এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা শেষে উন্নয়নকাজ করার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিষয়টি জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি প্রতিবাদ করেন অনেকে। একদিকে এইচএসসি পরীক্ষা চলমান, অন্যদিকে তীব্র গরম। এ পরিস্থিতিতে টানা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি বলেও মনে করেন কেউ কেউ। এমন অবস্থায় উন্নয়ন কাজ শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসে পাওয়ার গ্রিড।
মঙ্গলবার (২৮ জুলাই) নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর এরকম সময়ে সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ করা হয়। এবারও সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান থাকায় আগামী ৭ আগস্ট পর্যন্ত উন্নয়ন কাজ স্থগিত করা হয়েছে।
এ কর্মকর্তা আরও জানান, মৌখিকভাবে কাজ স্থগিতের তথ্যটি জানানো হয়েছে। আগামী ৮ আগস্ট সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু হতে পারে। কাজ শুরু হলে জেলায় লোডশেডিং হতে পারে। পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকো উভয় পর্যায়ের গ্রাহক এ কাজের আওতায় থাকবেন।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আওতাধীন ‘পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (জিটুজি) প্রকল্পের’ নির্মাণকাজের স্বার্থে রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেয়া হবে। এ সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হতে পারে। আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইন শাটডাউনে থাকবে। এ কারণে নেসকোর আওতাধীন সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডারগুলোর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং সংশ্লিষ্ট এলাকায় আংশিক লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকলে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে প্রায় ৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া, কম দামে দিতে চায় ইউরিয়া সার
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদবিরোধী শিক্ষকদের
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিঝুমদ্বীপে বেহাল সড়ক, চিকিৎসা নিতে গিয়ে ট্রলারে মৃতসন্তান প্রসব প্রসূতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাড়ে ৭ বছরে সড়কে নিহত ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থী, অর্ধেকের বেশি মোটরসাইকেল দুর্ঘটনায়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)