প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামায হবে না। বুখারী শরীফ উনার মধ্যে বর্ণিত উক্ত হাদীছ শরীফ উনার উদ্ধৃতি উল্লেখ করে কেউ কেউ বলে থাকে যে, ইমামের পিছনে মুক্তাদীকেও সূরা ফাতিহা শরীফ পাঠ করতে হবে। ইহা কতটুকু সঠিক?
জাওয়াব: (২য় অংশ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عن حضرت ابى هريرة رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم انصرف من صلوة جهر فيها بالقراءة فقال هل قرأ منكم معى احدا انفا فقال رجل نعم يا رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم انى اقول مالى انازع القران قال فا نتهى الناس عن القراءة مع رسول الله صلى الله عليه وسلم فيما جهر فيه النبى صلى الله عليه وسلم بالقراءة.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার ফজরের নামাযের সালাম ফিরিয়ে মুক্তাদিদের দিকে মুখ করে বললেন, নামাযের মধ্যে এইমাত্র আমার সাথে আপনাদের কেউ সূরা-কিরায়াত পাঠ করেছেন? একজন ছাহাবী উত্তর দিলেন, হে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি পাঠ করেছি।
মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলছি, আমার পিছনে সূরা-কিরায়াত পাঠ করে আমার সূরা-কিরায়াত পাঠের সাথে বিবাদ সৃষ্টি করা আপনাদের মোটেই উচিত হবে না। এই হাদীছ শরীফ শোনার পর থেকে উক্ত ছাহাবীসহ অন্যান্য ছাহাবীগণ উনাদের কেউ আর কখনও ইমামের পিছনে সূরা ফাতিহাসহ কোন সূরা পাঠ করতেন না। (আবূ দাউদ শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت انس رضى الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل بوجهه فقال اتقرئون والامام يقرأ فسكتوا فسألـهم ثلاثا فقالوا انا لنفعل قال لا تفعلوا.
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিন নামায শেষে আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, ইমামের কিরায়াত পাঠ করার সময় আপনারা কি কিরায়াত- সূরা ফাতিহা শরীফ পাঠ করেন? সকল ছাহাবী চুপ করে থাকলেন। উত্তর না পেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তিনবার প্রশ্ন করলেন। তৃতীয়বার প্রশ্ন করার পর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, হ্যাঁ; আমরা পাঠ করি। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্দেশ মুবারক দিলেন, আর কখনও ইমামের পিছনে আপনারা সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পাঠ করবেন না। (ত্বহাবী শরীফ)
উল্লেখ্য, এ সনদটি বুখারী শরীফ ও মুসলিম শরীফ উনাদের অর্থাৎ উক্ত সনদে বুখারী শরীফ ও মুসলিম শরীফ উনাদের মধ্যে হাদীছ শরীফ বর্ণিত হয়েছে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت جابر رضى الله تعالى عنه يقول من صلى ركعة فلم يقرأ بفاتحة الكتاب فلم يصل الا ان يكون وراء الامام قال الترمذى هذا حديث حسن صحيح.
অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি সূরা ফাতিহা বাদে নামায পড়বে, তার নামায হবে না। কিন্তু সে যদি মুক্তাদী হয় তার সূরা ফাতিহা পাঠ করা লাগবে না। (তিরমিযী শরীফ)
উল্লেখ্য, ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি তিনি এই পবিত্র হাদীছ শরীফখানা বর্ণনা করে মতামত ব্যক্ত করে বলেন, মুক্তাদীর জন্য সূরা ফাতিহা শরীফ না পড়ার এই পবিত্র হাদীছ শরীফখানা অতি উত্তম ও সম্পূর্ণ ছহীহ।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت على عليه السلام من قرأ خلف الامام فليس على الفطرة.
অর্থ: হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে, সে মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শের পরিপন্থী কাজ করলো। (তহাবী শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت ابن مسعود رضى الله تعالى عنه قال ليت الذى تقرأ خلف الامام ملئ فوه ترابا.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে তার মুখে মাটি নিক্ষেপ করা উচিত। (তহাবী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عن حضرت عبيد الله بن مقسم رحمة الله عليه انه سال عبد الله بن عمر رضى الله تعالى عنه وزيد بن ثابت رضى الله تعالى عنه وجابر بن عبد الله رضى الله تعالى عنه فقالوا لا تقرئوا خلف الامام فى شىء من الصلوات.
অর্থ: হযরত উবায়দুল্লাহ ইবনে মাকসাম রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু, হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের নিকট ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা সম্পর্কে প্রশ্ন করলে উল্লেখিত প্রসিদ্ধ বিশ্বস্ত ছাহাবীগণ উনারা সকলে উত্তর দিয়েছেন যে, ইমামের পিছনে কোন নামাযে সূরা ফাতিহা পাঠ করা লাগবে না। (তহাবী শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (১)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট জরুরী মাসায়িল
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৭)
০৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ইছলাহ অর্জন করতে হলে ফয়েজ-তাওয়াজ্জুহ পূর্বশর্ত
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: বাইয়াতের প্রকারভেদ ও বাইয়াত হওয়ার পন্থা-পদ্ধতি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












