প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না, তার নামায হবে না। বুখারী শরীফ উনার মধ্যে বর্ণিত উক্ত হাদীছ শরীফ উনার উদ্ধৃতি উল্লেখ করে কেউ কেউ বলে থাকে যে, ইমামের পিছনে মুক্তাদীকেও সূরা ফাতিহা শরীফ পাঠ করতে হবে। ইহা কতটুকু সঠিক?
জাওয়াব: (৪র্থ অংশ)
উছূল হলো: কোন হাদীছ শরীফ উনার হুকুম যদি সেই হাদীছ শরীফ উনার দ্বারা নির্দিষ্ট করা না যায় তবে অন্য হাদীছ শরীফ উনার দ্বারা হুকুম নির্দিষ্ট করতে হয়। আর যদি উক্ত হাদীছ শরীফ উনার বর্ণনাকারী থেকে ব্যাখ্যা পাওয়া যায় তবে উক্ত ব্যাখ্যাকে গ্রহণ করতে হয়। হাদীছ শরীফ উনার উপর আমল করার উল্লেখিত দু’টি নিয়মের দ্বারা প্রমাণিত হচ্ছে যে, সূরা ফাতিহা ছাড়া নামায হবে না, এ হুকুম মুক্তাদীর জন্য নয়।
প্রথমত: অসংখ্য হাদীছ শরীফ উনাদের দ্বারা প্রমাণিত হয়েছে যে, মুক্তাদীর জন্য সূরা ফাতিহা পাঠ করা নিষিদ্ধ।
দ্বিতীয়ত: হাদীছ শরীফ উনার বর্ণনাকারী নিজেই বর্ণনা করেছেন যে, উক্ত হাদীছ শরীফ উনার মধ্যে মুক্তাদীর জন্য সূরা পড়ার কথা বলা হয়নি। বরং উহা একা একা নামায আদায়কারীর জন্য বলা হয়েছে।
আরো উল্লেখ্য, বুখারী শরীফ উনার মধ্যে বর্ণিত হযরত উবাদা বিন ছামিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণনায় হাদীছ শরীফখানার পূর্ণ অংশ নেই বরং একটি অংশের বর্ণনা রয়েছে। সূতরাং হুকুম দিতে হলে পূর্ণ অংশ বর্ণনা করে হুকুম দিতে হবে। পবিত্র হাদীছ শরীফখানার পূর্ণ অংশ হযরত উবাদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনিসহ হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের থেকে বর্ণিত হয়েছে।
পবিত্র হাদীছ শরীফখানার পূর্ণাংশ হলো-
عن حضرت ابى سعيدن الخدرى رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلوة لـمن لم يقرأ بالـحمد وسورة معها.
অর্থ: হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি সূরা ফাতিহা শরীফ এবং উহার সহিত অন্য সূরা শরীফ মিলিয়ে না পড়বে, তার নামায হবে না। (মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফ, নাসায়ী শরীফ)
সূতরাং, “সূরা ফাতিহা ছাড়া নামায হবে না” এ পবিত্র হাদীছ শরীফখানা আমাদের হানাফী মাযহাবে দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। কেননা এ পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা মুক্তাদীর জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়ার হুকুম দেয়ার কোনই সুযোগ নেই। হুকুম দিলে পবিত্র সূরা ফাতিহা শরীফসহ অন্য পবিত্র সূরা শরীফ মিলিয়ে পড়ার হুকুমও দিতে হবে। কারণ পবিত্র হাদীছ শরীফ উনার পূর্ণ অংশে পবিত্র সূরা ফাতিহা শরীফ এবং উহার সহিত অন্য পবিত্র সূরা শরীফ মিলিয়ে পড়ার কথা উল্লেখ আছে। আর এই হুকুম হানাফী মাযহাবের কেউই দেননি এবং দিতেও পারেন না। কারণ মুক্তাদির জন্য ইমামের পিছনে কিরায়াত পড়া বা সূরা ফাতিহা পড়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।
মূলকথা হলো, উল্লিখিত দলীল-আদিল্লাহর ভিত্তিতে স্স্পুষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে, আমাদের হানাফী মাযহাব মুতাবিক মুক্তাদীর জন্য ইমামের পিছনে পবিত্র সূরা ফাতিহা শরীফ হোক কিংবা অন্য পবিত্র সূরা শরীফ হোক তা পাঠ করা নিষেধ। সম্মানিত হানাফী মাযহাব উনার অনুসারীদের জন্য এ ফতওয়ার উপর আমল করা ফরয। কেননা ইজমা হয়ে গেছে যে, প্রত্যেকের জন্য চার মাযহাবের যে কোনো একটি মাযহাব অনুসরণ করা ফরয। আর এক মাযহাবের অনুসারীদের জন্য অন্য মাযহাবের উপর আমল করা হারাম। তাই হানাফী মাযহাবের অনুসারীদের জন্য ইমামের পিছনে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করা হারাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৫)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (১)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট জরুরী মাসায়িল
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৭)
০৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












