সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (১)
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল: জনৈক ওহাবী মালানার বক্তব্য হচ্ছে, দিবস পালন করা জায়িয নেই। এ বক্তব্য কতটুকু শরীয়তসম্মত?
জাওয়াব (১ম অংশ:
যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি দিবস পালন সম্পর্কে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللهِ إِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ
অর্থ: (সম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার!) আপনি উম্মতদেরকে মহান আল্লাহ পাক উনার বিশেষ দিন বা দিবসসমূহ স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই উক্ত দিনসমূহ স্মরণ বা পালন করার মধ্যে ছবরকারী ও শোকরকারী সকল বান্দা-বান্দীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। (পবিত্র সূরা ইবরাহীম : আয়াত শরীফ ৫)
স্মরণীয় যে, খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি যে সমস্ত দিনে খাছ রহমত ও নিয়ামত মুবারক নাযিল করেন এবং যে সমস্ত দিনে ছাহিবে নিয়ামত ও রহমত উনারা বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, নিসবতে আযীমাহ শান মুবারক প্রকাশ করেন এবং অন্য কোন বিশেষ শান মুবারক প্রকাশ করেন উক্ত দিনসমূহ মহান আল্লাহ পাক উনার দিন তথা আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত।
অতএব, বলার অপেক্ষা রাখে না যে, যেই মহান দিনে রহমাতুল্লিল আলামীন, নিয়ামতে উযমা, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমীনে তাশরীফ মুবারক আনেন উক্ত মহান দিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। এছাড়া উনার রগায়িবী শান মুবারক প্রকাশ দিবস, আনুষ্ঠানিক নুবুওওয়াতী ও রিসালতী শান মুবারক প্রকাশ দিবস, মি’রাজী শান মুবারক প্রকাশ দিবস, নিসবতে আযীমী শান মুবারক প্রকাশ দিবস, হিজরতী শান মুবারক প্রকাশ দিবস, বিছালী শান মুবারক প্রকাশ দিবস ইত্যাদি শান মুবারক প্রকাশিত হওয়ার মহান দিনসমূহ সর্বশ্রেষ্ঠ আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
অতঃপর উনার পুতঃপবিত্র ও সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা যেসব মহান দিনে তাশরীফ মুবারক আনেন এবং বিছালী শান মুবারক প্রকাশ করেন এবং উনাদের নিসবতে আযীমাহ মুবারক সংঘটিত হয় এবং উনাদের অন্য বিশেষ শান মুবারক প্রকাশিত হয় উক্ত দিনসমূহও আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! অতঃপর পর্যায়ক্রমে হযরত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের বিলাদতী শান মুবারক, বিছালী শান মুবারক, নিসবতে আযীমাহ শান মুবারক এবং অন্যান্য বিশেষ শান মুবারক প্রকাশিত হওয়ার দিনসমূহ সম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, ইয়াওমুল ইছনাইনিল আযীম, ইয়াওমু আশূরা, ইয়াওমুল জুমুয়াহ, ইয়াওমু আরাফাহ, আইয়্যামু তাশরীক্ব, ইয়াওমুল ফিতর, ইয়াওমুল আদ্বহা ইত্যাদি দিনসমূহ বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। অনুরূপ আউওয়ালু লাইলাতিম মির রজব, লাইলাতুর রগায়িব, লাইলাতুল মি’রাজ, লাইলাতুন নিছফি মিং শা’বান, লাইলাতুল ক্বদর, লাইলাতাল ঈদাইন, লাইলাতুল জুমুআ ইত্যাদি রাতসমূহও আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত।
মোটকথা, মহান আল্লাহ পাক উনার মনোনীত বান্দা-বান্দী উনাদের সৃষ্টি মুবারক, বিলাদতী শান মুবারক, বিছালী শান মুবারক, নিসবতে আযীমাহ মুবারকসহ অন্যান্য বিশেষ শান মুবারক প্রকাশিত হওয়ার দিন ও রাতসমূহ সম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
উক্ত দিনসমূহ স্মরণ তথা পালন করার মধ্যে বান্দা-বান্দী উম্মতের জন্য রহমত, বরকত, নিয়ামত, নাজাত, সাকীনা, সালাম, রেযামন্দী ও কামিয়াবী হাছিলের বিষয় নিহিত রয়েছে। সুবহানাল্লাহ!
যেমন রহমাতুল্লিল আলামীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস পালন করার ফযীলত সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ইউনুস শরীফ উনার ৫৮ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
هُوَ خَيْرٌ مِّـمَّا يـَجْمَعُوْنَ
অর্থ: জিন-ইনসান তথা কায়িনাতবাসীর সমস্ত ইবাদত অপেক্ষা তা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ!
(মাসিক আল বাইয়্যিনাত শরীফ ২৭১তম সংখ্যা থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২)
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৮)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৭)
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৬)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












