মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৯)
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বিষয়ে উদ্বুদ্ধ করণ এবং মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক প্রদান:
৪. হুজ্জাতুদ্দীন হযরত ইমাম আবূ আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহম্মদ ইবনে যুফার মাক্কী ছিক্বিল্লী রহমতুল্লাহি আলাইহি (বিলাদত শরীফ ৪৯৭ হিজরী শরীফ : বিছাল শরীফ ৫৬৫ হিজরী শরীফ) তিনি বলেন,
وَقَدْ عَمِلَ الْمُحِبُّوْنَ لِلنَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْحًا بِـمَوْلِدِهِ الْوَلَائِمَ فَمِنْ ذٰلِكَ مَا عَمِلَهٗ بِالقَاهِرَةِ الْمُعِزِّيَّةِ مِنَ الْوَلَائِمِ الْكِبَارِ حَضْرَتْ اَلشَّيْخُ اَبُو الْـحَسَنِ اَلْمَعْرُوْفُ بِاِبنِ قُفْلٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ شَيْخُ شَيْخِنَا حَضْرَتْ اَبِـىْ عَبْدِ اللهِ مُـحَمَّدِ بْنِ النُّعْمَانِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَعَمِلَ ذٰلِكَ قَبْلُ حَضْرَتْ جَـمَالُ الدِّيْنِ الْعَجَمِىُّ الْـهَمْذَانِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَمِـمَّنْ عَمِلَ ذٰلِكَ عَلـٰـى قَدَرِ وُسْعِهٖ حَضْرَتْ يُوْسُفُ الْـحَجَّارُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ بِـمِصْرَ وَقَدْ رَاَى النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُـحَرِّضُ حَضْرَتْ يُوْسُفَ الْمَذْكُوْرَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ عَلـٰى عَمَلِ ذٰلِكَ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতকারীগণ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের খুশিতে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করে মাহফিল মুবারক করে বিশেষ মেহমানদারীর ব্যবস্থা করে আসছেন। মিশরের কায়রোতে যে সকল আশেকে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামগণ উনারা মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে খুশি মুবারক প্রকাশ করে মাহফিলের ইন্তিজাম করে বড় বড় যিয়াফত বা মেহমানদারীর ব্যবস্থা করেছেন, উনাদের মধ্যে হযরত শায়েখ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি অন্যতম। যিনি হযরত ইবনে কুফুল রহমতুল্লাহি আলাইহি নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি আমাদের শায়েখ (মুর্শিদ) হযরত আবূ আব্দুল্লাহ মুহম্মদ ইবনে নু’মান রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ (মুর্শিদ)। সুবহানাল্লাহ! উনার পূর্বে হযরত জামালুদ্দীন আজমী হামযানী রহমতুল্লাহি আলাইহি তিনি এই আমল মুবারক করতেন। সুবহানাল্লাহ! আর মিশরে যাঁরা ব্যাপক আকারে এই সম্মানিত আমল মুবারক করেছেন, হযরত ইঊসুফ হাজ্জার রহমতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন উনাদের মধ্যে অন্যতম। আর অবশ্যই তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখেছেন- স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ইঊসুফ হাজ্জার রহমতুল্লাহি আলাইহি উনাকে এই মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মাহফিল মুবারক করে মেহমানদারী করার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ১/৩৬৩)
৫-৬. হুজ্জাতুদ্দীন হযরত ইমাম আবূ আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহম্মদ ইবনে যুফার মাক্কী ছিক্বিল্লী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন,
سَـمِعْتُ حَضْرَتْ يُوْسُفَ بْنَ عَلِـىِّ بْنِ زُرَيْقِۣ الشَّامِىَّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اَلْاَصْلَ الْمِصْرِىَّ اَلْمَوْلِدَ الْـحَجَّارَ بِـمِصْرَ فِـىْ مَنْزِلِهٖ بِـهَا حَيْثُ يَعْمَلُ مَوْلِدَ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ رَاَيْتُ النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـى الْمَنَامِ مُنْذُ عِشْرِيْنَ سَنَةً وَكَانَ لِـىْ اَخٌ فِـى اللهِ تَعَالـٰـى يُقَالُ لَهٗ حَضْرَتْ اَلشَّيْخُ اَبُوْ بَكْرِ ۣ الْـحَجَّارُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فَرَاَيْتُ كَاَنَّنِـىْ وَحَضْرَتْ اَبَا بَكْرٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ هٰذَا بَيْنَ يَدَىِ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسَيْنِ فَاَمْسَكَ حَضْرَتْ اَبُوْ بَكْرٍ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ لِـحْيَةَ نَفْسِهٖ وَفَرَقَهَا نِصْفَيْنِ وَذَكَرَ لِلنَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلَامًا لَـمْ اَفْهَمْهُ فَقَالَ النَّبِـىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُـجِيْبًا لَهٗ لَوْلَا هٰذَا لَكَانَتْ هٰذِهٖ فِـى النَّارِ وَدَارَ اِلَـىَّ وَقَالَ لَاَضْرِبَنَّكَ وَكَانَ بِيَدِهٖ قَضِيْبٌ فَقُلْتُ لِاَىِّ شَيْـئٍ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ حَتّٰـى لَا تُبْطِلِ الْمَوْلِدَ وَلَا السُّنَنَ قَالَ حَضْرَتْ يُوْسُفُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فَعَمِلْتُهٗ مُنْذُ عِشْرِيْنَ سَنَةً اِلَـى الْاٰنِ قَالَ وَسَـمِعْتُ حَضْرَتْ يُوْسُفَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ الْمَذْكُوْرَ يَقُوْلُ سَـمِعْتُ اَخِىْ حَضْرَتْ اَبَا بَكْرِ ۣ الْـحَجَّارَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ سَـمِعْتُ حَضْرَتْ مَنْصُوْرَا ۣ النَّشَّارَ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ رَاَيْتُ النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِـى الْمَنَامِ يَقُوْلُ لِـىْ قُلْ لَهٗ لَا يُبْطِلْهُ يَعْنِـى الْمَوْلِدَ مَا عَلَيْكَ مِـمَّنْ اَكَلَ وَمِـمَّنْ لَـمْ يَاْكُلْ
অর্থ: “আমি শুনেছি, হযরত ইমাম ইউসুফ ইবনে আলী ইবনে যুরাইক শামী রহমতুল্লাহি আলাইহি- যিনি মূলত মিশরীয় ছিলেন এবং মিশরের হাজ্জার নামক স্থানে বিলাদত শরীফ গ্রহণ করেছেন। সেখানে তিনি উনার বাড়ীতে মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করতেন, এই উপলক্ষে বিশেষ মাহফিল মুবারক উনার ইন্তিজাম করতেন। তিনি বলেছেন, ‘আমি বিশ বছর যাবৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ! হযরত শায়েখ আবূ বকর হাজ্জার রহমতুল্লাহি আলাইহি নামে আমার একজন দ্বীনী ভাই ছিলেন। একবার আমি স্বপ্নে দেখি- আমি এবং আমার দ্বীনী ভাই এই হযরত আবূ বকর হাজ্জার রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ আমরা দুজন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখে বসে আছি। হযরত আবূ বকর হাজ্জার রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় দাঁড়ি ধারণ করে তা দুই ভাগে বিভক্ত করলেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কিছু কথাবার্তা মুবারক বললেন, যা আমি বুঝতে পারিনি। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার কথার জবাবে ইরশাদ মুবারক করেন, ‘যদি এটি না হতো, তাহলে এটি জাহান্নামে নিপতিত হতো।’ আর তিনি আমার দিকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করেন ‘আমি তোমাকে প্রহার করবো।’ তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) উনার মধ্যে একখানা ডাল বা লাঠি মুবারক ছিলেন। আমি বললাম- ‘ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কি কারণে আপনি আমাকে প্রহার করবেন?’ জবাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যাতে আপনি মাওলিদ শরীফ অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক বন্ধ না করেন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারকসমূহ ছেড়ে না দেন।’ সুবহানাল্লাহ! হযরত ইমাম ইঊসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘তাই আমি বিগত বিশ বছর থেকে এখন পর্যন্ত অর্থাৎ দীর্ঘ বিশ বছর যাবৎ নিয়মিতভাবে মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করে যাচ্ছি।’ সুবহানাল্লাহ! হুজ্জাতুদ্দীন হযরত ইমাম আবূ আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আব্দুল্লাহ মাক্কী ছিক্বিল্লী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি এই হযরত ইঊসুফ রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি, আমি আমার দ্বীনী ভাই হযরত আবূ বকর হাজ্জার রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি- তিনি বলেছেন, আমি হযরত মানছূর নাশ্শার রহমতুল্লাহি আলাইহি উনাকে বলতে শুনেছি যে, তিনি বলেছেন- ‘আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখেছি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বলেছেন, ‘আপনি উনাকে অর্থাৎ হযরত ইঊসুফ রহমতুল্লাহি আলাইহি উনাকে বলে দিন যে, তিনি যেন এই মাহফিল মুবারক অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক করা এবং এই উপলক্ষে বিশেষ মেহমানদারী করে খাদ্য খাওয়ানোর বিষয়টি ছেড়ে না দেন। যার ইচ্ছা এই মাহফিল মুবারক উনার সম্মানিত তাবারুক গ্রহণ করবে আর যার ইচ্ছা সম্মানিত তাবারুক গ্রহণ করবে না, এর প্রতি আপনার লক্ষ্য রাখার দরকার নেই’।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ১/৩৬৩)
এভাবে যুগে যুগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বীয় উম্মতদেরকে মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন এবং মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক প্রদান করেছেন। সুবহানাল্লাহ!
কাজেই, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের জন্য ফরযে আইন হচ্ছেন মাল-জান সমস্ত কিছু বিলিয়ে দিয়ে অনন্তকালব্যাপী দায়িমীভাবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা। সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৬)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৬)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৮)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৭)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক প্রকাশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (১)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৬)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৫)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, আল হাদ্বির ওয়ান নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












