নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (২)
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
বিখ্যাত মুফাসসির হযরত শিহাবুদ্দীন মাহমূদ ইবনে আব্দুল্লাহ হুসাইনী আলূসী হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وكونه صلّى اللّه عليه وسلّم رحمة للجميع باعتبار أنه عليه الصلاة والسلام واسطة الفيض الإلهي على الممكنات على حسب القوابل ولذا كان نوره صلّى اللّه عليه وسلّم أول المخلوقات ففي الخبر أول ما خلق اللّه تعالى نور نبيك يا حضرت جابر رضى الله تعالى عنه
অর্থ: আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবার জন্য রহমত মুবারক। এটা এই অর্থে যে, তিনি সম্ভাব্য সকল সৃষ্টির প্রতি মহান আল্লাহ পাক উনার ফয়েয বা অনুগ্রহ মুবারক পৌঁছানোর সম্মানিত ওয়াসীলাহ বা মাধ্যম, প্রত্যেক সৃষ্টির গ্রহণ ক্ষমতার আনুপাতে। এ কারণেই উনার মহাসম্মানিত নূর মুবারক হচ্ছেন সমস্ত মাখলূকাতের মধ্যে সর্বপ্রথম। যেমন: পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
أول ما خلق اللّه تعالى نور نبيك يا حضرت جابر رضى الله تعالى عنه
‘হে হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আপনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত “নূর” মুবারক সৃষ্টি করেছেন।’ সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল মা‘য়ানী ৯/১০০)
বিশ্বখ্যাত মুফাসসির হযরত ইসমাঈল হাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وسمى الرسول صلى الله عليه وسلم نورا لان أول شىء أظهره الحق بنور قدرته من ظلمة العدم كان نور محمد صلى الله عليه وسلم كما قال (أول ما خلق الله نورى)
অর্থ: মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নূর হিসেবেই নামকরণ করেছেন। কেননা মহান আল্লাহ পাক তিনি উনার কুদরতী নূর মুবারক উনার মাধ্যমে অস্তিত্বহীনতার অন্ধকার থেকে যে জিনিসটি সর্বপ্রথম প্রকাশ করেছেন, তা হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ‘নূর’ মুবারক। যেমন: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- ‘মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার মহাসম্মানিত ‘নূর’ মুবারক সৃষ্টি করেছেন।’ সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বয়ান ২/৩৭০)
হযরত ইসমাঈল হাক্কী রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন-
ان السراج الواحد يوقد منه الف سراج ولا ينقص من نوره شئ وقد اتفق اهل الظاهر والشهود على ان الله تعالى خلق جميع الاشياء من نور محمد صلى الله عليه وسلم ولم ينقص من نوره شئ
অর্থ: নিশ্চয়ই একটি প্রদীপ থেকে এক হাজার প্রদীপ জ্বালালেও ঐ প্রদীপের আলো সামান্যতমও কমে না। সকল আহলে যাহির ও আহলে শুহূদ এ বিষয়ে একমত হয়েছেন যে, মহান আল্লাহ পাক তিনি সমস্ত কিছুই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। অথচ উনার নূর মুবারক সামান্যতমও কমেনি। সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল বায়ান ৭/১৯৭, তাফসীরে হাক্বী ১১/৭৭)
ইমামুল মুহাদ্দিছীন আল্লামা হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘মাদারেজুন নুবুওওয়াত’ উনার মধ্যে উল্লেখ করেছেন-
در حديث صحيح وارد شد كه اَوَّلُ مَا خَلَقَ اللهُ نُـوْرِىْ
অর্থ: পবিত্র ছহীহ্ হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে যে, (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,) মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার মহাসম্মানিত ‘নূর’ মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! (মাদারেজুন নুবুওওয়াত ২/২)
তাজুল ইসলাম হযরত ইবনে সাবা’ রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৫৫০ হিজরী) তিনি বলেন-
ان ظله صلى الله عليه وسلم كَانَ لَا يَقع على الأَرْض وَأَنه كَانَ نورا
অর্থ: (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা বৈশিষ্ট্য মুবারক হচ্ছেন-) উনার ছায়া মুবারক যমীনে পড়তো না। কেননা তিনি ছিলেন মহাসম্মানিত ‘নূর’ মুবারক। সুবহানাল্লাহ! (আল খছাইছুল কুবরা ১/১১৬, সুবুলুল হুদা ওয়ার রশাদ ২/৯০)
উপরোক্ত দলীলভিত্তিক আলোচনা থেকে আমরা স্পষ্টই বুঝতে পারলাম আমাদের মহাসম্মানিত নবী ও রসূূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন- ‘নূরে মুজাসসাম’ অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম উনার মহাসম্মানিত ‘নূর’ মুবারক নূরুল ইযহার (সৃষ্টি) করেছেন এবং সেই মহাসম্মানিত নূর মুবারক থেকে সমস্ত কায়িনাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২১)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (২০)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৭)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৯)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৬)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (১৬)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (১৮)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৭)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল মহাসম্মানিত বুলন্দী শান মুবারক প্রকাশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র জীবনী মুবারক আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৫)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












