প্রশাসন ক্যাডারের শক্তি বাড়ায় বৈষম্য চাঙা জনপ্রশাসনে
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসনে নিজেদের আরও শক্তিশালী করল বিসিএস প্রশাসন ক্যাডার। তাদের তফসিলভুক্ত ৩ হাজার ৯৭টি পদকে দ্বিগুণ করে ৭ হাজার ৭৬টি করা হয়েছে। ‘বিসিএস (অ্যাডমিনিস্ট্রেশন) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল, ১৯৮০’ বিলুপ্ত করে গত ২০ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন আদেশে প্রশাসন ক্যাডার থেকে উপসচিব হওয়া কর্মকর্তাদেরও ক্যাডার কম্পোজিশনে তফসিলভুক্ত দেখানো হয়েছে। সরকারি চাকুরেদের ‘কর্মচারী’র বদলে ‘কর্মকর্তা’ এবং ‘ডেপুটি কমিশনার’-এর বদলে ‘জেলা প্রশাসক’ বলা হয়েছে। অথচ সরকারি চাকুরেরা ‘প্রজাতন্ত্রের কর্মচারী’ হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট আইন ও অন্যান্য নিয়োগ বিধিতেও কর্মচারী শব্দ আছে।
নতুন এই আদেশ জারির ফলে আন্তক্যাডার বৈষম্য আরও বাড়বে বলে জানিয়েছেন অন্য একাধিক ক্যাডারের কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা। প্রকৃচির (প্রকৌশল-কৃষিবিদ-চিকিৎসক) নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বছরের পর বছর ধরে এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করা হচ্ছে। প্রশাসন ক্যাডার কম্পোজিশন আপডেট করার নামে নিজেদের পদ যেভাবে বাড়ানো হয়েছে, অন্যান্য ক্যাডারের ক্ষেত্রেও তা করার দাবি জানাচ্ছি। এটি না করা হলে আন্তক্যাডার বৈষম্য আরও বাড়বে।’
জনপ্রশাসন বিশেষজ্ঞেরাও বলছেন, ‘কর্মচারী’ বদলে ‘কর্মকর্তা’ করাটা সংশ্লিষ্ট আইন ও নিয়োগবিধির সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া আদেশটিতে একাধিক অসংগতি আছে বলেও তাঁরা মনে করেন। তাঁদের মতে, এসব অসংগতি নানা জটিলতার সৃষ্টি করবে।
তবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এই আদেশের মাধ্যমে ক্যাডার ব্যবস্থাপনায় শৃঙ্খলা জোরদার হবে। এটি সর্বশেষ হালনাগাদ হয়েছিল ১৯৯২ সালে। গত ৩০-৩২ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে যেসব ক্যাডার পদ নতুন হয়েছে, তা প্রশাসন ক্যাডারের প্রাপ্য পদগুলোর কম্পোজিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া ইকোনমিক ক্যাডারের একীভূত পদগুলো যুক্ত হয়েছে। এতে অন্য ক্যাডারের সঙ্গে বৈষম্যের সৃষ্টি হবে না। কারণ, অন্য ক্যাডারের কোনো পদ এতে অন্তর্ভুক্ত হয়নি।’
এ প্রসঙ্গে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, ‘এ আদেশের ফলে পদ ছাড়া পদোন্নতি দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ আদেশে বেশ কিছু অসংগতি রয়েছে। যেমন বিদ্যমান সব আইন ও নিয়োগবিধিতে সরকারি চাকুরেদের “কর্মচারী” বলা হলেও আদেশে “কর্মকর্তা” বলা হয়েছে। প্রশাসন ক্যাডার থেকে উপসচিব হওয়া কর্মকর্তাদেরও ক্যাডার কম্পোজিশনে তফসিলভুক্ত দেখানো হয়েছে। অথচ কোনো ক্যাডার থেকে সরকারের পদে (উপসচিব) গেলে তিনি আর আগের ক্যাডারে ফেরত যেতে পারেন না। তাহলে অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হওয়া কর্মকর্তাদের কী হবে? এ নিয়ে জটিলতার সৃষ্টি হবে।’ সাবেক এই কর্মকর্তার মতে, প্রশাসন ক্যাডারের ন্যায় অন্যান্য ক্যাডারের পদও আপগ্রেডেশন করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












