‘প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই’
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদীর যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেছে সে।
নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেছে, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যে নগ্ন ভূমিকা দেখতে পাচ্ছি, তা আমাদেরকে বিগত তিনটা নির্বাচনের কথা মনে করে দেয়। জুলাইয়ের পর আমরা ভেবেছিলাম প্রশাসনের আচরণ ইতিবাচক ভূমিকা হবে, কিন্তু তাদের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি সাপোর্ট দিয়ে যাচ্ছে-তা আমাদের আহত করেছে। এভাবে চলতে থাকলে তাহলে সরকারি অর্থ অপচয় করে নির্বাচনের দরকার নেই।
সে বলেছে, প্রশাসনের নগ্ন আচরণকে যদি বিএনপি এন্টারটেইন্ট করে, তাহলে ১৭ বছরে ইলয়াস আলীসহ যারা গুম হয়েছে, হাদিসহ যাদের হত্যা করা হয়েছে তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বিএনপিকে যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয় তাহলে প্রশাসনের ভূমিকার প্রতিবাদ করতে হবে। তা নাহলে জনাব তারেক জিয়া সাহেবকে বলব, নির্বাচন কমিশনের সঙ্গে বসেন, তারা কয়টা আসন চায় তা দিয়ে দিক, জনগণের সঙ্গে প্রহসন করার কোনো মানে হয় না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।