প্রবাসীদের জন্য ন্যায্য বিমান ভাড়া চান বিমান উপদেষ্টা
নিজস্ব সংবাদদাতা:
প্রবাসী শ্রমিকরা যেন কম খরচে আকাশপথে ভ্রমণ করতে পারে- এ বিষয়টি বিবেচনা করার জন্য বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইএডিল-এর ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমান উপদেষ্টা বলেন, লো-কস্ট ক্যারিয়ার বা বাজেট বিমান সংস্থাগুলোর প্রাথমিক ভাড়া কম হলেও সিট নির্বাচন, খাবার, পানীয় এবং লাগেজের মতো সুবিধার জন্য আলাদা ফি নেওয়ায় শেষ পর্যন্ত যাত্রীদের খরচ বেড়ে যায়। এ কারণে প্রবাসীদের জন্য ন্যায্য ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণে বিমান সংস্থাগুলোর প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে এ দেশের অর্থনীতি সচল রাখে। তাই তাদের জন্য বিমানের ন্যায্য ভাড়া নির্ধারণের আহ্বান জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।