‘প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত’
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারী-কর্মকর্তাদের আন্দোলনে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছে সচিবালয়ে। চার দিনের জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ইউনূস দেশে ফিরলেই এ সংকট নিরসনে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এদিন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এ বিষয়ে গঠিত সাতজন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি।
ভূমি সচিব জানান, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।