প্রধান উপদেষ্টার সাথে বৈঠক: শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত চান ব্যবসায়ীরা
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল এই অনুরোধ জানায়। শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হযে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।
ব্যবসায়ী নেতারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিকা- ও ভাঙচুরের বিষয়টি প্রধান উপদেষ্টার নজর আনেন।
বৈঠক সূত্র জানায়, প্রধান উপদেষ্টাকে ব্যবসায়ীরা বলেছেন, যেসব কারখানার ভেতরে শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবেন ব্যবসায়ীরা। তবে কারখানার ফটকে বহিরাগত শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, ভাঙচুর চালাচ্ছেন। বহিরাগতরা কারখানায় কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। এভাবে চলতে থাকলে কারখানামালিকেরা লে–অফ ঘোষণা করতে বাধ্য হবেন। তখন পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।
মীর নাসির হোসেন বলেন, ‘গতকাল যখন এক শর বেশি কারখানা বন্ধ হয়ে গেল, তখন আমরা জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানাই। বৈঠকে আমরা প্রধান উপদেষ্টার কাছে শিল্পকারখানার নিরাপত্তা চেয়েছি। প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, সরকারের পক্ষে থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। যৌথ বাহিনীর অভিযানকে আরও শক্তিশালী করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি (প্রধান উপদেষ্টা) ব্যবসায়ীদের সহায়তাও চেয়েছেন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।