প্রধান উপদেষ্টার চীন সফর হবে ঐতিহাসিক -প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর হবে ঐতিহাসিক। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, ইউনূস চাচ্ছেন। চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নমানের স্বাস্থ্য সেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাব। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনে র সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।
তিনি বলেন, চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে আম কাঁঠাল এবং পেয়ারা। আমরা আশ করছি, চীনে রপ্তানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করে চীনারা, এটিও আমরা আশা করি, খুব বড় আকারে রপ্তানি করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।